মাশরাফির অবসর প্রসঙ্গে যা বললেন স্ত্রী সুমি – দৈনিক গণঅধিকার

মাশরাফির অবসর প্রসঙ্গে যা বললেন স্ত্রী সুমি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:১৪
মাশরাফির হাতে যেন জিয়নকাঠি। যেখানে যান সেখানেই সফলতা। প্রশ্নবিদ্ধ ফিটনেস নিয়েই খেলছেন বিপিএল। দারুণ পারফর্ম করেছেন। সেই সঙ্গে দলকে ইতোমধ্যে ফাইনালে তুলেছেন। মাশরাফির এই সফলতায় খুশি স্ত্রী সুমনা হক সুমি। মাশরাফিকে সবচেয়ে বড় অনুপ্রেরণা দেওয়া এই নারীর চোখে মাশরাফি শুধু ম্যাজিশিয়ান নন একজন ফাইটারও বটে। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিলেট-রংপুর ম্যাচ শেষে গনামাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুমনা হক সুমি বলেন, ‘খেলার ক্ষেত্রে ভালো-খারাপ সময় সবসময় আসবে। পরিবারের একজন সদস্য হিসেবে সবসময় মাশরাফিকে সাপোর্ট দিয়ে আসছি। তবে খারাপ সময়ে ভেঙে পড়া যাবে না। মনেবল দৃঢ রাখতে হবে। ওর পাশে আছি আমরা, সবসময় থাকবো।’ মাশরাফি এভাবে চোট নিয়ে আর কদিন খেলে যাবেন? এমন প্রশ্নে সুমনা হক সুমি জানান, 'মাশরাফি কদিন খেলবে এটা একান্তই তার সিদ্ধান্ত। সে যেই কয়দিন খেলা উপভোগ করে, তাকে খেলতে দিন। আমাদের সবার মনে হয় এই বিষয়টি নিয়ে খুব বেশি কথা না বলাই ভালো। তার সিদ্ধান্ত তাকেই নিতে দেয়া উচিত। মঙ্গলবার রংপুরে বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাশরাফির বুদ্ধিদীপ্ত নেতৃত্বে সিলেটের জয় ১৯ রানে। আগামী ১৬ ফেব্রুয়ারি মেগা ফাইনালে কুমিল্লার মুখোমুখি হবে মাশরাফির দল।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন