মিয়ানমারে ফের পেছাল নির্বাচন, মেয়াদ বাড়ল জরুরি অবস্থার – দৈনিক গণঅধিকার

মিয়ানমারে ফের পেছাল নির্বাচন, মেয়াদ বাড়ল জরুরি অবস্থার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৩ | ১০:৩১
প্রায় আড়াই বছর আগে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় আসার পর জারি করা জরুরি অবস্থার মেয়াদ আরেক দফায় ছয় মাসের জন্য বৃদ্ধি করেছে মিয়ানমারের সামরিক জান্তা। সোমবার দেশটির জান্তা-নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর এই ঘোষণা দিয়েছে বলে রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। দেশটিতে আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিল সামরিক জান্তা সরকার। তার আগে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করায় নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দিয়েছে। মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এমআরটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইউ মিন্ট সোয়ে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেছেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে সামরিক বাহিনী। এরপর কয়েক দফায় দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করা হয়। দফায় দফায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর বিষয়ে দেশটির জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ বলছে, দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। মিয়ানমারের সংবিধান অনুযায়ী, জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করায় এখন নির্বাচনের তারিখ পিছিয়ে যাবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল