মোঃ আরিফুল ইসলাম
আরও খবর
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।
ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের
১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।
কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান।
দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার
ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল।
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার
মিরপুরে জামায়াত ইসলামী থেকে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা
বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিশেষ সভার মাধ্যমে আসন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান পদে ডাঃ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মাওলানা খন্দকার রেজাউল করিম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাম্মৎ নাসিমা নাহারের নাম ঘোষণা করা হয়।
এছাড়াও মিরপুর পৌরসভার মেয়র পদে অধ্যাপক শাহ জালাল মামুনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদের ১২টি ইউনিয়নের জন্যও আলাদা আলাদা প্রার্থী ঘোষণা করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বিপুল উপস্থিতি ছিল। নেতারা দলীয় প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ প্রচারণার আহ্বান জানান এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।