মিসরে নিরাপত্তা দপ্তরে গোলাগুলি, পুলিশের ৪ সদস্য নিহত – দৈনিক গণঅধিকার

মিসরে নিরাপত্তা দপ্তরে গোলাগুলি, পুলিশের ৪ সদস্য নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৩ | ৯:৫৭
মিসরের সিনাই উপদ্বীপে অত্যন্ত সুরক্ষিত জাতীয় নিরাপত্তা সদরদপ্তরে গোলাগুলিতে পুলিশের চার সদস্য নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার এ ঘটনা ঘটে। সেখানে দায়িত্বরত নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই কর্মকর্তারা জানান, মিসরের উত্তর সিনাই প্রদেশের রাজধানী শহর আল-আরিশে জাতীয় নিরাত্তা সদরদপ্তরে এই গোলাগুলির ঘটনায় অন্তত ২১ জন আহত হয়েছে। এপি জানিয়েছে, হতাহতদের একটি তালিকা তারা হাতে পেয়েছেন। ওই তালিকার তথ্য অনুযায়ী, হতাহতদের কেউ কেউ গুলিবিদ্ধ হয়েছেন এবং অন্যরা স্থাপনার ভেতরে ছোড়া কাঁদানে গ্যাসের কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হন। আহতদের মধ্যে পুলিশের আটজন কর্মকর্তা রয়েছেন। তবে ঠিক কারণে অত্যন্ত সুরক্ষিত একটি নিরাপত্তা স্থাপনার ভেতরে গোলাগুলির ঘটনা ঘটলো তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া বিষয়টি নিয়ে মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাব কোনো মন্তব্য করা হয়নি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন