মীরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে ৮০ লাখ টাকার ক্যাবল চুরি – দৈনিক গণঅধিকার

মীরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে ৮০ লাখ টাকার ক্যাবল চুরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৪ | ১১:৪৫
চট্টগ্রামের মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের অর্থনৈতিক অঞ্চলের জোন-২ এ নির্মাণাধীন এসকিউ ইলেক্ট্রিক্যাল লিমিটেডের প্রায় ৮০ লাখ টাকার ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। কারখানার পেছনের জানালা গ্রিল ভেঙে প্রায় চার হাজার মিটার তার নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় ব্যবস্থাপক মো. এহসানুল কবির নিজামী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ জনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মীরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বদিউল্লাহ পাড়ার মো. আবু সুফিয়ানের ছেলে মুক্তার হোসেন প্রকাশ বাচ্চু (৩০), মৃত বাবুল মিয়ার ছেলে ইলিয়াছ হোসেন (২৭), নুর আলম প্রকাশ বড় মিয়ার ছেলে আব্দুল আজিজ (২৪), দিদার আলমের ছেলে শাকিল (২৪), মনির আহামদ বাদশার ছেলে ইমরান হোসেন (৩০)। এ সময় তাদের থেকে ৩১৪ কেজি ক্যাবল উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় তিন লাখ ১৪ হাজার টাকা। মামলার পলাতক আসামিরা হলেন- একই এলাকার বাহার উদ্দিনের ছেলে সালাম (২৮), কবিরের ছেলে এমরাজ (৩০), জাফরের ছেলে দ্বীন ইসলাম (২৯), ফারুক (৩৫), জাফরের ছেলে জাহাঙ্গীর (৩৬)। এসকিউ ইলেক্ট্রিক্যাল লিমিটেডের ব্যবস্থাপক এহসানুল কবির নিজামী বলেন, গত মঙ্গলবার (২১ মে) ভোর ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের জোন-২ এ আমাদের নির্মাণাধীন কারখানার শেডের পেছনের জানালার গ্রিল ভেঙে বিভিন্ন সাইজের প্রায় চার হাজার মিটার ক্যাবল নিয়ে যায় চোরের দল। যার বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা। খোঁজাখুঁজি করে স্থানীয় পাঁচ চোরকে গ্রেফতার করে এবং তাদের থেকে ৩১৪ কেজি ক্যাবল উদ্ধার করা হয়। পরে চোরদের থানায় হস্তান্তর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জোরারগঞ্জ থানার এসআই কারিমুজ্জামান বলেন, গ্রেফতার আসামিদের বুধবার আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আসামিদেরকে গ্রেফতারসহ চোরাই মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন