মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২ – দৈনিক গণঅধিকার

মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫ | ৭:০৬
জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন। সোমবার ( ১০ নভেম্বর) সকালে দু-গ্রুপের সংঘর্ষ চর ডুমুরিয়া গ্রামে আরিফ মীর (৩৮) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যাে এবং অপর তরুন ইমরানকে গুলিবিদ্ধ করা হয়। আহত ইমরান গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সকালের পর দুপুরে পরিস্তিতি কিছুটা শান্ত থাকলেও ফের বিকালে সংঘর্ষ জড়ায় বিবাদমান দুটি পক্ষ। এ সময় দু-গ্রুপ একাধিক ককটেল বিস্ফোরন ঘটায়।বিকালে ওই গ্রামে সংবাদ সংগ্রহ করতে যাওয়া স্থাণীয় কয়েক সংবাদকর্মী বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর আগে ওই ইউনিয়নে গত ৩ নভেম্বর তুহিন দেওয়ান নামের আরেক যুবককে গুলি করে হত্যা করা হয়।নিহত আরিফ মীর এর স্বজনরা বলেন, নিহত আরিফ মীর সকালে তার বাড়ির পাশে টিউবওয়েলে মুখ ধৃত করছিলেন এ সময় প্রতিপক্ষের লোকজন একটি ট্রলারে করে এসে তাকে গুলি করে হত্যা করে। এ সময় তারা ঘুমন্ত গ্রামবাসীর উপর হামলা চালায় তাদের বাড়িঘর ভাঙচুর করেও বলে জানান নিয়তের স্বজনরা।নিহতের বোন ফাতেমা বলেন, আমার ভাই নিরহ লোক ছিল। কোন দল করতো না। আতিক মল্লিক, জাহাঙ্গীর ইউসুফ এর নেতৃত্বে এক থেকে দেড় শত লোক ভোর পাঁচটার দিকে ককটেল, বন্দুক নিয়ে আমাদের চর ডুমুরিয়া গ্রামে এসে হামলা চালায়। তারা একাধিক বাড়িতে গুলি ককটেল বিস্ফোরণ ঘটায়। ভাঙচুর ও লুটপাট করে।নিহতের স্ত্রী পারুল বেগম বলেন, ভোর চারটা হতে ওরা আমাদের গ্রামে হামলা চালাচ্ছে। আমার স্বামী কোন দল করত না। শ্রমিকের কাজ করতো। সকালবেলা কাজ করার জন্য বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ওরা ৬০ থেকে ৭০ জন আমার বাড়িতে এসে ওকে গুলি করে চলে যায়।এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা: রুহুল আমিন বলেন, গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে আমাদের হাসপাতালে পৌনে আটটার দিকে আনা হয়েছিল। এদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা গেছে। অপরজনকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, ওই অঞ্চলে একাধিক বাড়িতে হামলার ঘটনা ঘটেছে

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার