মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন খালেদা জিয়া : ফখরুল – দৈনিক গণঅধিকার

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন খালেদা জিয়া : ফখরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৩ | ১:৪৭
রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় কারাবন্দি করে রাখা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এ কথা উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া খুবই অসুস্থ, তিনি এখন জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সম্প্রতি পুলিশে রদবদল এবং পদোন্নতির যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সে বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনকে সামনে রেখে সরকার তাদের মতো করে প্রশাসন সাজিয়ে নিচ্ছে। তারা নির্বাচন শুরু করে দিয়েছে। যেমন করে বাকশাল সাজিয়েছিল। মির্জা ফখরুল বলেন, চিকিৎসকরা অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে বলছেন। কিন্তু সরকার সেটা না করে বরং তারা বলছে যে অসুস্থতা নিয়ে আমরা রাজনীতি করছি। এর উত্তর দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। এর একমাত্র উত্তর হচ্ছে জনগণের অভ্যুত্থান। তিনি বলেন, চায়ের দোকানে যে ব্যক্তিটা গায়ের জোরে কথা বলে, টেবিল চাপড়ে কথা বলে মানুষটাকে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করে। কেউ খারাপ ব্যবহার করলে তাকে বলে তুই আওয়ামী লীগ। মানুষ জেগে উঠেছে। আন্দোলন শুরু হয়ে গেছে। এই আন্দোলনে জনগণের বিজয় হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। ‘গণমাধ্যমের কালো দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি কাদের গণি চৌধুরী বক্তব্য দেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল