মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ – দৈনিক গণঅধিকার

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৩ | ১০:৪০
মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার পশ্চিম মেক্সিকোতে একটি মহাসড়ক থেকে বাসটি খাদে পড়ে যাওয়ার পর হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসচালককে আটক করেছে দেশটির পুলিশ। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার ভোরে একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে খাদে পড়ে গেলে কমপক্ষে ১৮ জন নিহত হন বলে প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেছেন, দুর্ঘটনাকবলিত এ বাসটিতে থাকা যাত্রীদের বেশিরভাগই ছিল বিদেশি এবং তাদের কেউ কেউ মার্কিন সীমান্তের দিকে যাচ্ছিলেন। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর টিজুয়ানা যাওয়ার পথে বৃহস্পতিবার দুর্ঘটনার মুখে পড়ে বাসটি। ভ্রমণের সময় বাসটিতে ভারত, ডোমিনিকান রিপাবলিক এবং আফ্রিকান দেশগুলোর নাগরিকসহ প্রায় ৪২ যাত্রী ছিল। মেক্সিকোর নায়ারিত প্রাদেশিক সরকার এক বিবৃতিতে বলেছে, বাসচালককে আটক করা হয়েছে। বাস চালানোর সময় তিনি রাস্তার একটি বাঁকানো অংশে দ্রুতগতিতে বাঁক নিয়েছিলেন বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ। আরও পড়ুন: ইউক্রেনে নির্যাতন ও যৌন সহিংসতা চালাচ্ছে রুশ বাহিনী কর্মকর্তারা বলেন, বৃহস্পতিবার দুর্ঘটনায় মারা যাওয়া লোকদের শনাক্ত করার জন্য এখনো কাজ চলছে। এ ছাড়া আহতদের মধ্যে চিকিৎসার জন্য প্রায় ২০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের মধ্যে এক নারীর অবস্থা খুবই খারাপ। এলিট পরিবহণের এ বাসটি প্রাদেশিক রাজধানী টেপিকের বাইরে মহাসড়কের বাররাঙ্কা ব্লাঙ্কার কাছে দুর্ঘটনায় পড়ে বলে কর্মকর্তারা জানিয়েছেন। নায়ারিতের নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সেক্রেটারি জর্জ বেনিটো রদ্রিগেজ বলেছেন, যাত্রীদের উদ্ধার করা ‘অত্যন্ত কঠিন’ ছিল। কারণ যে গিরিখাতে বাসটি পড়ে যায়, সেটি ভূমি থেকে প্রায় ১৩১ ফুট গভীর। অবশ্য সংশ্লিষ্ট বাস কোম্পানি বা মেক্সিকোর মাইগ্রেশন ইনস্টিটিউট এ দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন