নিউজ ডেক্স
আরও খবর
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই
‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের
শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন
আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস
মোটরসাইকেলের ধাক্কায় দাদি-নাতনি নিহত
রাজধানীর তুরাগে মোটরসাইকেল ধাক্কায় দাদি-নাতনি নিহত হয়েছেন। নিহতরা হলেন মাজেদা বেগম খুকি (৪৫) ও রাফিয়া (৬ মাস)।
বুধবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দাদিকে ও ঢাকা মেডিকেলে রাত ২টায় নাতনিকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা।
তাদের বাড়ি তুরাগের ষোলহাটি গ্রামে। মাজেদার স্বামীর নাম ইসমাইল সরদার। আর শিশুটির বাবার নাম রিফাত হোসেন।
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুরাগ ষোলোহাটি গ্রামে তাদের বাড়ি। গতরাতে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠান শেষে নাতনীকে কোলে নিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। তুরাগ মেট্রোরেলের ২ নম্বর স্টেশনের নিচে রাস্তা পার হওয়ার সময় ওই মোটরসাইকেলটি তাদের সজরে ধাক্কা দেয়। এতে তারা সিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মাজেদা বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরবর্তী মুমূর্ষু অবস্থায় রাফিয়াকে ঢাকা মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হলে সেখানে তাকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনার পরপরই মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল মর্গে আর মাজেদা বেগমের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।