ম্যাক্রোঁর বিতর্কিত পেনশন সংস্কার অনুমোদন – দৈনিক গণঅধিকার

ম্যাক্রোঁর বিতর্কিত পেনশন সংস্কার অনুমোদন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৩ | ৪:১৪
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিতর্কিত পেনশন সংস্কার বিল সাংবিধানিক পরিষদের অনুমোদন পেয়েছে। শুক্রবার বিলটি অনুমোদন দেয় সাংবিধানিক পরিষদ। খবর আল-জাজিরার। সাংবিধানিক পরিষদের অনুমোদনের ফলে শিগগিরই এ সংস্কারকে আইনে পরিণত করার পাশাপাশি তা কার্যকরও করা সম্ভব হবে। ফ্রান্স সরকার জানায়, সেপ্টেম্বর থেকে নতুন আইন কার্যকর করা হবে। অন্যদিকে সাংবিধানিক পরিষদের অনুমোদনের পরপরই ফ্রান্সের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করা হয়। প্যারিস সিটি হলের বাইরে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। গত জানুয়ারির মাঝামাঝিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ সরকারি কর্মচারীদের অবসরে যাওয়ার বয়স বাড়ানোর উদ্যোগ নেন। অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ করার পরিকল্পনা হয় এবং পার্লামেন্টে কোনো ধরনের ভোটাভুটি ছাড়াই এ সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। এ সংক্রান্ত ঘোষণা আসার পরই সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ফ্রান্স। গত কয়েক সপ্তাহ ধরে চলমান ও কখনও কখনও সহিংস রূপ নেওয়া বিক্ষোভের মধ্যেই বিলটির অনুমোদন দেওয়া হলো। আগে সাড়ে ৪১ বছর কাজ করলেই অবসর নেওয়া যেত, সংস্কার পরিকল্পনা কার্যকর হলে সেখানে অন্তত ৪৩ বছর কাজ করলে প্রাপ্য পেনশনের পুরোটা দেওয়া হয়। আর এর চেয়ে কম কাজ করলে কিছু তহবিল কাটা হতো।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের