যশোরে ভুল করে পরিত্যক্ত ককটেলে আঘাত, বিস্ফোরণে ২ শিশু আহত – দৈনিক গণঅধিকার

যশোরে ভুল করে পরিত্যক্ত ককটেলে আঘাত, বিস্ফোরণে ২ শিশু আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৪ | ১২:০২
যশোরের শার্শায় খেলার সময় পরিত্যক্ত ককটেল বোমা বিস্ফোরণে ২ শিশু আহত হয়েছে। বুধবার (১৯ জুন) দুপুরে শার্শার হরিনাপোতা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আকিনুল হাসান (১৩) হরিনাপোতা গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও আরেক শিশু মোসাম্মৎ মারিয়া (৭) একই গ্রামের মেহেদী হাসানের মেয়ে। দুই শিশুকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, আকিনুল ও মারিয়া গ্রামের আলমগীর নামে এক ব্যক্তির বাড়ির উঠানে ক্রিকেট খেলছিল। এ সময় রাস্তার পাশে ঝোপের মধ্যে পড়ে থাকা পরিত্যক্ত ককটেল বোমাকে বল ভেবে ব্যাট দিয়ে আঘাত করে তারা। একপর্যায়ে বিস্ফোরণ ঘটলে ওই দুই শিশু মারাত্মক আহত হয়। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আকিনুল ও মারিয়া নামে দুই শিশু আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন