যান চলাচলে বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর ঢাকা – দৈনিক গণঅধিকার

যান চলাচলে বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর ঢাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৩ | ৬:০০
বিশ্বের ১৫২টি দেশের এক হাজার ২০০ টিরও বেশি শহরের যান চলাচলের তথ্য বিশ্লেষণ করে করা এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ঢাকা বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর। যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের ওয়ার্কিং পেপারে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, রাজধানী ঢাকা ছাড়া বাংলাদেশের আরও দুটি শহর ময়মনসিংহ ও চট্টগ্রাম বিশ্বের সবচেয়ে ধীরগতির ২০ শহরের তালিকায় রয়েছে। এই দুই শহর তালিকায় যথাক্রমে নবম ও দ্বাদশ স্থানে রয়েছে। নাইজেরিয়ার দুই শহর লাগোস ও ইকোরোদু তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। এর পরেই রয়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা, ভারতের ভিওয়ান্দি ও পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। এছাড়া শীর্ষ ২০ ধীরগতির শহরের তালিকায় ভারতের আটটি শহরের নাম রয়েছে। গবেষকরা গুগল ম্যাপের তথ্য ব্যবহার করে বিশ্বের এক হাজারেরও বেশি শহরের ট্র্যাফিক বিশ্লেষণ করেছেন, যেসব শহরের জনসংখ্যা তিন লাখের বেশি। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ম্যাপ অনুযায়ী, ঢাকা বিমানবন্দর থেকে গুলশান-২ এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক পর্যন্ত ৯ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে ৫৫ মিনিট এবং বিশ্বের দ্রুততম শহর মিশিগানের ফ্লিন্টে বিমানবন্দর থেকে স্লোয়ান মিউজিয়াম অব ডিসকভারি পর্যন্ত একই দূরত্বে যেতে সময় লাগে প্রায় নয় মিনিট। গবেষণায় দেখা গেছে, বিশ্বের শীর্ষ ২০ দ্রুততম শহরের মধ্যে ১৯টিই যুক্তরাষ্ট্রের। গবেষণার তথ্য অনুসারে, একটি শহরে যান চলাচলের গতি আংশিকভাবে নির্ভর করে সেখানকার যানজটের ওপর। বাকি গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো—রাস্তার বিন্যাস, সড়কের গুণমান এবং পাহাড় ও নদীর মতো প্রাকৃতিক বাধা থাকা। এগুলোর ওপরেই নির্ভর করে সড়কে যানবাহন কতটা দ্রুত চালানো যাবে। ফিনল্যান্ডের আলটো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ও গবেষণাপত্রের প্রধান লেখক প্রত্যয় আকবর টাইম ম্যাগাজিনকে বলেন, বিষয়টি এমন নয় যে সবচেয়ে ধীরগতির শহর বেশি ঘনবসতিপূর্ণ কিংবা বেশি ঘনবসতিপূর্ণ শহরই সবচেয়ে বেশি ধীরগতির।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার