যুক্তরাষ্ট্রে অর্ধশতাধিক টর্নেডোর আঘাত, নিহত ৯ – দৈনিক গণঅধিকার

যুক্তরাষ্ট্রে অর্ধশতাধিক টর্নেডোর আঘাত, নিহত ৯

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৩ | ১০:৪৬
ভয়াবহ টর্নেডোর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ছয় অঙ্গরাজ্য। একদিনে অর্ধশতাধিক টর্নেডো আঘাত হেনেছে দেশটির মধ্যাঞ্চলে। এতে অন্তত ৯ জন নিহত ও আহত হয়েছেন শতাধিক। বিধ্বস্ত হয়েছে সাড়ে চার লাখ ঘরবাড়ি। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলজুড়ে প্রবল টর্নেডো বয়ে যায়। দেশটির ছয়টি অঙ্গরাজ্যে ৫০টির বেশি টর্নেডো আঘাত হেনেছে। এর মধ্যে ইলিনয়ে ১৬, আরকানসাসে ১২, আইওয়াতে ৮, উইসকনসিনে ৩, টেনেসিতে ২ এবং মিসিসিপিতে ২টি টর্নেডোর উৎপত্তি হয়। খবর সিএনএনের। টর্নেডোর আঘাতে সবচেয়ে ক্ষতি হয়েছে আরকানসাস অঙ্গরাজ্যে। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় অঙ্গরাজ্যটি। ভেঙ্গে গেছে বহু ঘরবাড়ি। ঝড়ে গাছ উপড়ে পড়ে সড়কে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন সেখানকার বাসিন্দারা। ব্যহত হচ্ছে যানচলাচল। চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা। অঙ্গরাজ্যটিতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি হতাহত হয়েছে বহু মানুষ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় মাঠে নেমেছে পুলিশ। খাবারসহ সরবরাহ করা হচ্ছে প্রয়োজনীয় জিনিস। এদিকে ইলিনয়ে একটি কনসার্ট চলা অবস্থায় টনের্ডোর আঘাতে নাট্যশালার ছাদ ধসে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, কয়েকশ’ মানুষ সেসময় উপস্থিত ছিলেন। এ ঘটনায় অনেকে হতাহত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর সতর্ক করে বলেছে, ব্যাপক ঝোড়ো আবহাওয়ার কারণে বেশ কয়েকটি অঙ্গরাজ্য টনের্ডোর উচ্চ ঝুঁকিতে আছে। কয়েকদিনের মধ্যে আরও টনের্ডো আঘাত হানতে পারে বলেও জানানো হয়েছে। অন্যদিকে গত সপ্তাহে মিসিসিপিতে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। অঙ্গরাজ্যটিতে গত সপ্তাহের টর্নেডোতে ২৬ জন নিহত হন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।