যে কারণে মুক্তি মিলছে না ইমরান খানের – দৈনিক গণঅধিকার

যে কারণে মুক্তি মিলছে না ইমরান খানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৩ | ৬:১০
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও জনপ্রিয় ক্রিকেট তারকা ইমরান খানের কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। অবশ্য গতকাল পাকিস্তানের ইসলামাবাদ হাই কোর্টের রায়ে তার সমর্থকরা খুঁশি হলেও পরক্ষণে তা মিটে যায়। হাই কোর্ট রায় দিয়েছেন ইমরানের দণ্ড স্থগিত ও মুক্তির নির্দেশ। কিন্তু নতুন কৌশলে তাকে আটকে দেয়া হয়েছে। জানা যায়, তার বিরুদ্ধে নতুন মামলা ও অন্য মামলায় রায় ঘোষণার প্রক্রিয়া চলছে। অবশ্য তার আইজীবীর অভিযোগ আগামী নির্বাচন থেকে বিরত রাখতেই নতুন মামলা ও অন্য মামলার রায় ঘোষণার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেয়া হচ্ছে। জানা যায়, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেওয়া তোশাখানা দুর্নীতি মামলার কারাদণ্ড গতকাল মঙ্গলবার স্থগিত করা হয়। এ রায় ইমরানের জন্য বড় একটি রাজনৈতিক বিজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে দুর্নীতি মামলার দণ্ড স্থগিত হলেও স্বস্তিতে নেই ইমরান খান। কারণ গোপন তারবার্তা ফাঁসের গুরুতর অপরাধে এখন তাকে অ্যাটোক কারাগারে আটকে রাখা হয়েছে। আর এ মামলায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তার ১৪ বছরের কারাদণ্ড হতে পারে। গতকাল ইমরানের দুর্নীতি মামলার রায় স্থগিত ঘোষণা করে তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট। কিন্তু হাইকোর্ট এমন নির্দেশ দেওয়ার কিছুক্ষণ পরই সরকারি গোপন নথি বিশেষ আদালত অ্যাটোক কারাগারকে নির্দেশ দেয়— ইমরানকে যেন আটকে রাখা হয়। ওই নির্দেশনায় কারাগার কর্তৃপক্ষকে বিশেষ এ আদালত বলেন, ইমরানের বিরুদ্ধে এ বিষয়ে মামলা চলমান। সেজন্য তাকে আটকে রাখতে হবে। এছাড়া আজ বুধবার তাকে আদালতে উপস্থানের নির্দেশও দেওয়া হয়। ইমরানকে এখন যে গোপন তারবার্তা ফাঁসের মামলায় আটক আছেন সেটির সূত্রপাত হয়েছিল গত বছরের এপ্রিলে। সে মাসে তিনি অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান। ইমরানের অভিযোগ ছিল— তাকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র করেছিল যুক্তরাষ্ট্র। আর এ ষড়যন্ত্রের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন দুই মার্কিন শীর্ষ কর্মকর্তা। তারা পাক দূতকে হুমকি দিয়েছিলেন, ইমরানকে প্রধানমন্ত্রীর পদ থেকে না সরালে পাকিস্তানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র শাস্তিমূলক ব্যবস্থা নেবে। ইসলামাবাদ হাইকোর্টের আইনজীবী তানিয়া বাজাই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন, ‘যদি গোপন তারবার্তা ফাঁসের অভিযোগ প্রমাণিত হয় ইমরান খানের ১৪ বছর বা তারও বেশি সময়ের জেল হতে পারে। এই মামলাটি তার ভাগ্য নির্ধারণ করবে।’ তিনি আরও বলেছেন, ‘ইমরান খান সরকারি গোপন নথি আইন ভঙ্গ করেছেন এবং তারবার্তাটি জনসমাবেশে প্রকাশ্যে দেখিয়েছেন এবং জোরে জোরে পড়ে শুনিয়েছেন। যেটি কূটনৈতিক ও সরকার প্রধানের বিশেষ আলোচনা ছিল।’ সূত্র: আল জাজিরা

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।