যে পার্কে মাটি খুঁড়ে মিলছে হীরা – দৈনিক গণঅধিকার

যে পার্কে মাটি খুঁড়ে মিলছে হীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৩ | ৭:৪৫
টাকা ‍কুড়িয়ে পাওয়া যায় বলে শোনা যায়। কিন্তু হীরাও কি কুড়িয়ে পাওয়া যায়? কেমন হয়, যদি মাটি খুঁজে পাওয়া যায় হীরার টুকরো? শুনতে অবাস্তব মনে হলেও যুক্তরাষ্ট্রের একটি পার্কে মাটি খুঁড়ে পাওয়া যায় হীরা। প্রতিদিনই পার্কটি থেকে একটি-দুটি হীরার টুকরা খুঁজে পান দর্শনার্থীরা। যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের জাতীয় পার্ক এটি। হীরার খোঁজার জন্য ৩৭ দশমিক ৫ একর জায়গার বিশেষ একটি অংশ আলাদা করে চিহ্নিত করা আছে পার্কটিতে। পার্কটির নাম ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্ক। সম্প্রতি পার্কটি থেকে ৩ দশমিক ২৯ ক্যারেটের বাদামী বর্ণের একটি বড় হীরা খুঁজে পেয়েছেন টেনেসি অঙ্গরাজ্য থেকে আসা পর্যটক ডেভিড অ্যান্ডারসন। তিনি বলেন, ‘প্রথমে এটিকে সাধারণ পাথর মনে করেছিলাম। কিন্তু এটি জ্বলজ্বল করছিল। হাতে নিয়ে বুঝতে পারলাম এটি আসলেই হীরা।’ ২০০৭ সালে টেলিভিশনে পার্কটির সম্পর্কে জানতে পারেন অ্যান্ডারসন। তারপর থেকেই নিয়মিত এই পার্কে তার যাতায়াত। তিনি বলেন, ‘প্রথমবার দেড় ক্যারেটের হীরা পেয়ে আমি হতবাক হয়ে গিয়েছিলাম।’ এরপর পার্কটি থেকে প্রায় ৪০০ হীরা খুঁজে পেয়েছেন তিনি। ১৯০৬ সালের পর থেকে প্রায় ৭৫ হাজার হীরা পাওয়া গেছে পার্কটি থেকে। ১৯৭২ সালে পার্কটি জাতীয়করণ করে আরকানসাস অঙ্গরাজ্য। চলতি বছরেও পার্কটি থেকে প্রায় ১২৪ টি হীরা খুঁজে পেয়েছেন দর্শনার্থীরা। দর্শনার্থীরা পার্কে প্রবেশের পরে কর্তৃপক্ষের কাছ থেকে মাটি খোঁড়ার প্রয়োজনীয় সরঞ্জাম ভাড়া নিতে পারেন। এমনকি খুঁজে পাওয়া পাথর অথবা খনিজ বিনামূল্যে শনাক্তও করে দেয় পার্ক কর্তৃপক্ষ। সবচেয়ে মজার বিষয় হলো, খুঁজে পাওয়া হীরে সঙ্গে করে নিয়ে যেতে পারেন দর্শনার্থীরা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল