যৌন হয়রানির বিরুদ্ধে কখনো মুখ বন্ধ রাখা উচিত নয়: সাঁই পল্লবী – দৈনিক গণঅধিকার

যৌন হয়রানির বিরুদ্ধে কখনো মুখ বন্ধ রাখা উচিত নয়: সাঁই পল্লবী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মার্চ, ২০২৩ | ২:০৫
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সাঁই পল্লবী ব্যক্তিজীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে মুখ খুলেছেন। চলচ্চিত্র জগতের অনেক ভেতরের কাহিনিও উন্মোচন করেছেন তিনি। শুধু তাই নয়, নায়িকা হতে গিয়ে তাকে কঠিন পথ পাড়ি দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন এ অভিনেত্রী। চিকিৎসাবিদ্যার ছাত্রী হয়ে অভিনয় জগতে প্রবেশ করেন। অভিনয় জীবনের অনিশ্চয়তা নিয়ে বরাবরই ধারণা ছিল তার। কিন্তু কবে যে এই পেশার প্রেমে পড়ে যান, তা বুঝতেই পারেননি অভিনেত্রী। এ চলচ্চিত্র জগতে কাজ করার যেমন কিছু সুবিধা আছে, তেমনই রয়েছে কিছু অসুবিধাও। বেশ কিছু বছর ধরেই যৌন হয়রানির বিরুদ্ধে ‘মি-টু’ আন্দোলনে মুখ খুলেছেন অভিনেত্রীরা। ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার জন্য অনেক সময়ই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাদের। এবার ‘মি-টু’ এবং শারীরিক-মানসিক নির্যাতন প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, যৌন হয়রানির বিরুদ্ধে কখনই মুখ বন্ধ রাখা উচিত নয়। সাঁই পল্লবী বলেন, শারীরিক নিগ্রহ বা নির্যাতন তো অনেক দূরের কথা। যদি কেউ নোংরা ভাষায় কথা বলে, অথবা যদি কোনোভাবে আকারে-ইঙ্গিতেও মনে হয় যে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা হলে কখনো মুখ বন্ধ রাখা উচিত নয়। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানানো দরকার। এদিকে শোনা যাচ্ছে, পুষ্পা’র সিনেমার সিক্যুয়ালে দেখা যেত সাঁই পল্লবীকে। শোনা যাচ্ছে, আগামী কিছু দিনের মধ্যে এ০ সিনেমার শুটিংয়ে যোগ দেবেন অভিনেত্রী।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন