রবিবার মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ব্লিংকেন – দৈনিক গণঅধিকার

রবিবার মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ব্লিংকেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৪ | ১১:৪৭
রবিবার (৯ জুন) আবারও মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধাদের অস্ত্র বিরতি প্রস্তাবে রাজি করানোর প্রত্যাশায় এই সফর করছেন তিনি। ওই অস্ত্রবিরতির লক্ষ্য হচ্ছে লড়াই থামানো, পণবন্দীদের মুক্তি নিশ্চিত করা এবং যুদ্ধবিধ্বস্ত গাজায় আরও মানবিক সহায়তা পাঠানো। শুক্রবার পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনৈতিক হামাসের পক্ষ থেকে সরাসরি এই অস্ত্রবিরতি প্রস্তাব মেনে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেবেন। এক সপ্তাহ আগে, প্রেসিডেন্ট জো বাইডেন তার ভাষণে এই অস্ত্রবিরতির রূপরেখা তুলে ধরেন যা কিনা গত মাসে হামাসের মেনে নেওয়া প্রস্তাবের প্রায় কাছাকাছি। ব্লিংকেনের এই তিন দিনের সফরে তিনি মিশর, ইসরায়েল, জর্ডান ও কাতারে যাবেন। ব্লিংকেনের সর্ব সাম্প্রতিক সফরটি ওই অঞ্চলে এমন এক সময় হয় যখন ইসরায়েল পুরোদমে গাজায় আক্রমণ চালাচ্ছিল। রাতের বেলায় এবং পরের দিন শুক্রবারেও ইসরায়েলের ট্যাংক ও যুদ্ধ জাহাজগুলো গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে আক্রমণ চালায়। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, এতে কমপক্ষে ২৮ জন ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনের জরুরি পরিষেবা কর্মীরা বলেন, জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি বিমান আক্রমণে তিনজন নিহত হন। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তাদের লক্ষ্য ছিল স্কুলের ভেতরে লুকিয়ে থাকা কয়েকজন হামাস বন্দুকধারী। ইসরায়েল বৃহস্পতিবারও একই ধরনের ব্যাখ্যা দেয় যখন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরব্লিউএ পরিচালিত গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরে একটি স্কুলের ওপর তারা বিমান আক্রমণ চালায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় ৪০ জন প্রাণ হারান। ইউএনআরব্লিউএ’র কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি বলেন, হামাস ওই স্কুল থেকে তৎপরতা চালাচ্ছিল ইসরায়েলের এই দাবি তাকে বিস্মিত করেছে এবং এটি তিনি নিশ্চিত নন। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার দফতর বলেছে- নুসেইরাত শিবিরের স্কুলটিতে বিমান হামলায় এটাই বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক মানবিক আইন মান্য করতে ইসরায়েলের সামরিক বাহিনী ব্যর্থ হয়েছে। সূত্র: ভয়েস অব আমেরিকা

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।