রমজানে পড়তে পারেন ‘হাদীস শরীফ বাংলা মর্মবাণী’ – দৈনিক গণঅধিকার

রমজানে পড়তে পারেন ‘হাদীস শরীফ বাংলা মর্মবাণী’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মার্চ, ২০২৩ | ৬:০৭
দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। এই মাসকে বলা হয় সুস্থ, শুদ্ধ জীবন চর্চার এক অপূর্ব সুযোগ। অন্যান্য মাসের তুলনায় এই মাস সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এমন একটি মাসকে সামনে রেখে ‘হাদীস শরীফ বাংলা মর্মবাণী’ নামে একটি গ্রন্থ রচনা করা হয়েছে। বইটিতে ১২৯ জন হাদিস বর্ণনাকারী সাহাবা, তাবেঈন ও তাবে তাবেঈনের বর্ণিত হাদিস ব্যবহার করা হয়েছে। তাদের সবার নাম ও সংক্ষিপ্ত পরিচয় বইয়ে সংযুক্ত হয়েছে, যা খুবই তথ্যবহুল। ২৭টি উৎস গ্রন্থ এবং ৩১টি রেফারেন্স বইয়ের সাহায্য নেওয়া হয়েছে। সবগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে। একজন পাঠকের কাছে পড়ার সময় বইটিকে কঠিন গবেষণা গ্রন্থ মনে হবে না কিন্তু গবেষণা করার সব উপকরণই এখানে দেওয়া আছে। বইটির লেখক বলেন, ‘‘হাদীস শরীফ বাংলা মর্মবাণী’ নবীজীর (স) পবিত্রবাণীর শাব্দিক অনুবাদ নয়। নবীপ্রেমিক হিসেবে তার পবিত্রবাণীর যে অন্তর্নিহিত অর্থ আমি উপলব্ধি করেছি, তা-ই আন্তরিকতার সঙ্গে মায়ের ভাষায় উপস্থাপনের চেষ্টা করেছি।’’ হাদীস শরীফ বাংলা মর্মবাণী গ্রন্থাকারে ছাড়াও অনলাইনে পাওয়া যাচ্ছে এবং পিডিএফ বই হিসেবে ডাউনলোড করেও নেওয়া যায় (hadith.qm.org.bd)। এ ছাড়াও বইটি রকমারিতেও পাওয়া যাচ্ছে। আবার অডিও আকারেও দেওয়া আছে, যা বর্ণনা শুনতে পাওয়া যায়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল