‘রয়্যাল’ বিষয়টা কি, আমি তা জানি না : নবাব কন্যা সারা – দৈনিক গণঅধিকার

‘রয়্যাল’ বিষয়টা কি, আমি তা জানি না : নবাব কন্যা সারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৩ | ১১:২৩
‘মানুষ যখন এটা (নবাব পরিবারের মেয়ে) ভাবে তখন আমার খুব হাসি পায়। আমি নিজেকে নবাব পরিবারের মেয়ে মনে করি না। মুম্বাইয়ের জুহুতে মায়ের সঙ্গে জীবনের অধিকাংশ সময় কাটিয়েছি। বান্দ্রার বাড়িতে বাবার সঙ্গে দেখা করতে যেতাম। আমি ছুটি কাটিয়েছি অন্ধ্রপ্রদেশ, হিমাচল, কেদারনাথ, জম্মু এবং কাশ্মীরে। ‘রয়্যাল’ বিষয়টা কি সত্যিকার অর্থে, আমি তা জানি না।’ সারা আলী খানের মন্তব্য। বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির কন্যা সারা আলী খান। তার দাদি শর্মিলা ঠাকুর। দাদা পতৌদির শেষ নবাব মনসুর আলী খান। নবাব পরিবারের সন্তান হলেও নিজেকে তা ভাবেন না অভিনেত্রী সারা আলী খান। দ্য হিন্দুর সঙ্গে আলাপকালে এমনটাই জানান ‘কেদারনাথ’খ্যাত এই অভিনেত্রী। ২০০৪ সালে সাইফ আলী খান আর অমৃতা সিংয়ের বিয়েবিচ্ছেদ হয়। এরপর থেকে আলাদা থাকেন তারা। মেয়ে সারা আলী খান ও সারার ভাই ইব্রাহিম আলী খান, দুজনেই বড় হয়েছেন মা অমৃতা সিংয়ের কাছে। সারা আলী খানের পরবর্তী সিনেমা ‘গ্যাসলাইট’। পবন কৃপলানি পরিচালিত সিনেমা প্রযোজনা করেছেন রমেশ তাওরানি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি, চিত্রাঙ্গদা সিং। আগামী ৩১ মার্চ ডিজনি + হটস্টারে মুক্তি পাবে এটি। লক্ষ্মণ উতেকার পরিচালিত নাম ঠিক না হওয়া একটি সিনেমার শুটিং শেষ করেছেন সারা আলী খান। এতে তার বিপরীতে রয়েছেন ভিকি কৌশল। এছাড়াও এতে অভিনয় করেছেন—বিক্রান্ত ম্যাসি, চিত্রাঙ্গদা সিং প্রমুখ। তা ছাড়া হোমি আদাজানিয়ার ‘মার্ডার মোবারক’ সিনেমায় দেখা যাবে সারাকে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন