রাখির বেহালদশা – দৈনিক গণঅধিকার

রাখির বেহালদশা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:২২
বলিউডের রাখি সাওয়ান্তের দাম্পত্য কলহ চরমে! দ্বিতীয় স্বামী আদিল খান দুরানির বিরুদ্ধে আগেই মারধর, বিকৃত যৌনাচার, চুরির মতো অভিযোগ এনেছিলেন তিনি। এবার ফের বোমা ফাটালেন অভিনেত্রী। রিয়েলিটি শো কুইনের দাবি তার ‘নগ্ন ভিডিও’ শুট করে তা মোটা টাকার বিনিময়ে বিক্রি করেছে আদিল। রাখির কথায়, ‘আমার নগ্ন ভিডিও শুট করেছে আদিল, এবং লোকজনের কাছে সেগুলো বিক্রি করেছে। আমি সাইবার ক্রাইমে এটি নিয়ে অভিযোগ জানিয়েছি’। গেল কিছুদিন সংবাদ শিরোনাম থেকে সরার নামই করছেন না এ বলিকন্যা। আদিল খান দুরানির সঙ্গে নিকাহ আর তার পরবর্তী নানাবিধ সমস্যার জেরে এক নাগাড়ে চর্চায় রয়েছেন অভিনেত্রী। আদিলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছেন। কখনো বলছেন, স্বামী তাকে ঠকিয়ে অন্য মহিলার সঙ্গে পরকীয়া করছেন। আবার কখনো তার দাবি, আদিলের নাকি আগে থেকেই এক বিয়ে ছিল। সেই বিয়ে এবং বিচ্ছেদের প্রমাণ পত্র তার কাছে রয়েছে। আদালতে পৌঁছে রাখি মিডিয়ার ক্যামেরার সামনে জানান, আদিল আমাকে ঠকিয়েছে। ওর কখনই জামিন পাওয়া উচিত নয়। এজন্য আমি নিজে এখানে এসেছি। আমার মেডিক্যাল পরীক্ষা হয়েছে, আমি প্রমাণ জমা দিয়েছি। আদিল আমার উপর অকথ্য অত্যাচার করেছে, আমার থেকে ওটিপি নিয়ে সব পয়সা নিয়ে নিয়েছে। ৬ ফেব্রুয়ারি আদিলের নামে থানায় অভিযোগ দায়ের করেছিলেন এ গ্ল্যামারকন্যা। পরদিন রাখির বাড়িতে ফের হামলা চালায় আদিল, অভিযোগ অভিনেত্রীর। সেইসময়ই ওশিওয়াড়ার থানার পুলিশ আদিলকে গ্রেপ্তার করে। গার্হস্থ্য হিংসা, চুরি-সহ রাখির একাধিক অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ গ্রেপ্তার করেছিল আদিলকে। এরপর আদালতে তোলা হলে আদিলকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। আদালত চত্বরে রাখি বলেন, ‘আমি একটা জীবন্ত লাশ। আমি একটুও খুশি নয় আদিল জেলে গেছে বলে। কী জন্য খুশি হব? আমি তো বিয়ে করেছিলাম সংসার করব বলে, মা হতে চেয়েছিলাম। কিন্তু আট মাস ধরে আমি যা সহ্য করেছি তা ভাষায় প্রকাশ করতে পারব না’। পুলিশের তথ্যানুসারে ২০২২ সালের জানুয়ারি মাসে পরিচয় আদিল ও রাখির। নিত্যদিনই কোনো না কোনো নাটক লেগে রয়েছে রাখি আদিলকে নিয়ে। অনেকের মতেই, এসবই রাখির পাবলিসিটি স্টান্ট, যা তিনি আগেও বহুবার করেছেন। এর আগেও নিজের দাম্পত্য জীবনে অশান্তির অভিযোগ তুলে অত্যাচারিত হওয়ার কথা বলেছিলেন অভিনেত্রী। এবারও ঘটল তেমনটাই। যদিও রাখির মতে, তার সঙ্গেই বারবার এমন কেন ঘটে তা তিনি জানেন না। অতি সম্প্রতি এই ঘটনায় লভ জিহাদ প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছিলেন রাখি। তিনি স্পষ্টই বলেছিলেন, এখানে কোনো লভ জিহাদের ব্যাপার নেই। তিনি নিজে একজন মুসলিম। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। আদিলের সঙ্গে নিকাহ করার আগেই তার ধর্মান্তরিত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। ইসলাম গ্রহণ করে নতুন নামও নিয়েছেন তিনি, রাখি সাওয়ান্ত ফতিমা।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার