রাজধানীতে আজ আবার মুখোমুখি হচ্ছে দুই দল – দৈনিক গণঅধিকার

রাজধানীতে আজ আবার মুখোমুখি হচ্ছে দুই দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৩ | ১০:০৭
রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজধানীতে আজ সোমবার আবার মুখোমুখি অবস্থান নিচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। তবে বিএনপি সমাবেশ করলেও ক্ষমতাসীন দল পাল্টা কর্মসূচি নেয়নি, তারা মহানগরীর সব থানা ও ওয়ার্ডে সতর্ক অবস্থানে থাকবে। সরকার পতনের এক দফা দাবিতে আজ সারাদেশে জনসমাবেশ করবে বিএনপি। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সমমনা অন্য দলগুলোও একই কর্মসূচি পালন করবে। মির্জা ফখরুল কর্মসূচি ঘোষণা করে বলেন, শনিবার রাজধানীর প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে অত্যাচার-নিপীড়ন করা হয়েছে। এর প্রতিবাদে দেশের সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি পালন করা হবে। রোববার প্রতিবাদের দিন হিসেবে পালনের কথা ভেবেছিলাম। কিন্তু এদিন সরকারি দল রাজপথে কর্মসূচি পালনের ঘোষণা দেয়। তাই তাদের মতো একই দিনে কর্মসূচি দিয়ে সংকট সৃষ্টি করতে চাইনি। তবে আজ আওয়ামী লীগ শান্তি সমাবেশের মতো পাল্টা কর্মসূচি ঘোষণা না করলেও রাজপথে থাকার ঘোষণা দিয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে মহানগরীর সব থানা ও ওয়ার্ডে নেতাকর্মীর ‘সতর্ক অবস্থান’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর আগে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শান্তি সমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছিল। তবে গতকাল তা স্থগিত করা হয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেছেন, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি এখনও সমাবেশ করার উপযোগী না হওয়ায় পূর্ব ঘোষিত শান্তি সমাবেশ স্থগিত করেছেন তারা। তবে এই দিন নেতাকর্মীরা থানা ও ওয়ার্ডে সতর্ক অবস্থানে থাকবেন। পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ সংবিধান পরিপন্থি –রিজভী পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের স্বাধীনতা যুদ্ধ পুলিশের অনুমতি নিয়ে হয়নি। রাজনৈতিক সমাবেশে পুলিশের অনুমতি নেওয়ার দাবি সংবিধান পরিপন্থি। রোববার রাতে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার