রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ – দৈনিক গণঅধিকার

রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:১৫
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ব্যাপারে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। রোববার রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে জাপানের জাতীয় সংসদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানানো হয়। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী বলেন, জাপান আমাদের ভালো বন্ধু। মিয়ানমারের সঙ্গে তাদের ভালো সম্পর্ক রয়েছে। তাই বাংলাদেশে অবস্থানরত ১২ লাখ রোহিঙ্গা সদস্যের নিরাপদ প্রত্যাবর্তনে তাদের সহায়তা চেয়েছি। তিনি আরও বলেন, জাপান আমাদের মেট্রোরেল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণে সহযোগিতা করছে। ভবিষ্যতে রেলসহ অন্যান্য খাতে সহায়তা করবে বলেও বৈঠকে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিনিধি দলের সদস্যরা বলেন, আগামীকাল (সোমবার) আমরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করব। সেখানকার মানবিক সহায়তার পর্যালোচনা করে জাপানের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া দেশে অবস্থানরত জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গেও আলোচনা করবে প্রতিনিধি দল। এ সময় দেশের বিনিয়োগ পরিবেশ আরও উন্নতি করার প্রতি গুরুত্বারোপ করা হবে বলে জানান তারা। ডিজিটালাইজেশন সামাজিক নিরাপত্তাসহ দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আরও নিবিড় সম্পর্ক বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করা হয়েছে প্রতিনিধি দলের পক্ষ থেকে। এ সময় উপস্থিত ছিলেন জেনারেল অ্যাফেয়ার্স কমিটির ডিরেক্টর ইমি ইরিকো। সংসদ সদস্য নাকানিসি ইকো, ইমি ইরিকো, মিউরা নব হিরু, নাগায়া কেনিচি ও নিশোমাসুমি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।