রোহিতকে কুকুর বলেছিলেন কঙ্গনা, কংগ্রেস মুখপাত্রের পালটা অভিযোগ – দৈনিক গণঅধিকার

রোহিতকে কুকুর বলেছিলেন কঙ্গনা, কংগ্রেস মুখপাত্রের পালটা অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫ | ১১:১৬
কংগ্রেসের মুখপাত্র শামা মোহাম্মদ বলেছেন, রোহিত শর্মাকে কুকুর বলে অপমান করেছিলেন কঙ্গনা রানাউত। ভারতের জাতীয় দলের এই ক্রিকেটারকে ‘মোটা-খারাপ অধিনায়ক’ বলে কটাক্ষ করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন শামা। বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করতে দেখা যায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে। পাশাপাশি বিজেপির আরও অনেকে কংগ্রেসের এই নেত্রীর দিকে তেড়ে যান। এরপরই এবার বিজেপিকে একহাত নিতে কঙ্গনার পুরোনো পোস্টকে হাতিয়ার করলেন শামা। ২০২১ সালে কৃষক আন্দোলনের সময় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন রোহিত। দেশের উন্নয়নে কৃষকদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেছিলেন, সমস্যার দ্রুত সমাধান করা উচিত। রোহিতের সেই পোস্টেই অত্যন্ত অপমানজনক মন্তব্য করেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা। তার বার্তা ছিল, ‘এই ক্রিকেটারগুলোর কথা শুনে মনে হচ্ছে, এরা ধোবি কা কুত্তা! না ঘর কা না ঘাট কা।’ যদিও রোহিতকে কুকুরের সঙ্গে তুলনা করা সেই পোস্ট কিছুক্ষণ পরই ডিলিট করে দেন বিজেপির বর্তমান এই সংসদ সদস্য। কঙ্গনার পুরোনো সেই পোস্টের স্ক্রিনশট তুলে ধরেই এবার আক্রমণ করেছেন শামা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে তার প্রশ্ন, রোহিতকে নিয়ে এমন অপমানজনক মন্তব্য করার পরে কঙ্গনাকে কী বলেছেন? শামার পোস্ট প্রকাশ্যে আসার পরে মাণ্ডব্য বলেছিলেন, এমন পোস্ট অত্যন্ত লজ্জাজনক। তাই গেরুয়া শিবিরকে পাল্টা জবাব দিতে কঙ্গনার পোস্টকেই হাতিয়ার করলেন শামা। প্রসঙ্গত, রোহিতকে নিশানা করে সোশাল মিডিয়ায় শামা লিখেছিলেন, একজন খেলোয়াড় হিসেবে অত্যন্ত মোটা রোহিত শর্মা। ওনার উচিত ওজন কমানো। ভারতের যত ক্রিকেট অধিনায়ক ছিলেন, তাদের সকলের মধ্যে সবচেয়ে বেশি ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন হলেন রোহিত। এরপরই তোপের মুখে পড়েন শামা মোহাম্মদ। চরম সমালোচনায় তড়িঘড়ি এক্স হ্যান্ডেল থেকে রোহিতকে নিয়ে লেখা বার্তা মুছে ফেলেন তিনি। এরপর কংগ্রেসের তরফ থেকে জানানো হয়, এই মন্তব্য একান্তই শামার ব্যক্তিগত।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।