লাখ টাকার চাকরি ছেড়ে সিঙাড়ার ব্যবসায় দম্পতি! – দৈনিক গণঅধিকার

লাখ টাকার চাকরি ছেড়ে সিঙাড়ার ব্যবসায় দম্পতি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৩ | ৭:০৪
লাখ টাকার চাকরি ছেড়ে সিঙাড়ার ব্যবসায় দম্পতি! রোজ ৯টা থেকে ৫টার চাকরি ছিল‌। তবে মাইনেটা মোটেই খারাপ নয়। বরং মাইনের অঙ্ক শুনলে একটু ভিরমি খেতে হতে পারে। স্বামী-স্ত্রী দুজনেই বেশ কৃতী তাদের কর্মজীবনে। কিন্তু সেসব তো অন্যের অধীনে দাসত্ব করা! তাতে কী আর সুখ আছে? তাই দুজনে মিলে সিঙাড়ার ব্যবসা শুরু করলেন, আর তাতে আয়ের অঙ্ক? সেটা শুনলেই চোখ কপালে ওঠার জোগাড়! সম্প্রতি এক দম্পতির এই উদ্যোগই ভাইরাল হল নেটদুনিয়ায়। শিখর বীর সিং ও নিধি সিংয়ের পাঁচ বছরের বিবাহিত জীবন। কর্মজীবনেও তারা বেশ প্রতিষ্ঠিত ছিলেন। শিখর বীর সিং প্রথমে বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন। পরে হায়দ্রাবাদের ইনস্টিটিউট অফ লাইফ সায়েন্স থেকে এম টেক করেন।‌ পড়াশোনা শেষে বায়োটেকনোলজি সংস্থা বায়োকনের প্রিন্সিপাল সায়েন্টিস্ট পদে যোগ দেন শিখর। অন্যদিকে নিধি কর্মজীবনের শুরুতে ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট। সেখান থেকে পরে গুরগাঁওয়ের একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থায় যোগ দেন তিনি। সেখানে বছরে ৩০ লাখ ছিল বেতন। তবে সেই সব ছেড়ে দুজনেই চলে আসেন সিঙাড়ার ব্যবসায়‌! কত আয় সেখান থেকে তাদের? শুনলে সত্যি ভিরমি খেতে হবে। রোজ ১২ লাখ টাকার সিঙাড়া বিক্রি হয় তাদের। প্রতিদিন ৩০ হাজার সিঙাড়া বানানো হয় তাদের হেঁসেলে। তবে এর জন্য শুধু চাকরি নয়। ছাড়তে হয়েছিল তাদের স্বপ্নের ফ্ল্যাটটিও। ৮০ লাখ টাকার ফ্ল্যাট একরাত থাকার পরেই ছেড়ে দেন দারা। সেই টাকায় বেঙ্গালুরুতে একটি ফ্যাক্টরি খোলেন। ২০১৬ সাল থেকে এভাবেই চলছে তাদের ‘সমোসা সিং’এর বিশাল ব্যবসা। সিং দম্পতির নাম অনুসারেই সমোসা সিং নাম দেওয়া হয় দোকানের। ভারতের অন্যতম প্রিয় খাবারকে বেছে নেওয়া হয় ব্যবসার জোর হিসেবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের