লালকেল্লায় দাঁড়িয়ে মণিপুর নিয়ে যে বার্তা দিলেন মোদি – দৈনিক গণঅধিকার

লালকেল্লায় দাঁড়িয়ে মণিপুর নিয়ে যে বার্তা দিলেন মোদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৩ | ৫:১২
ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে মঙ্গলবার লালকেল্লায় দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৫ আগস্ট নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি উদযাপনে মেতেছে ভারতীয়রা। দিবসটিকে কেন্দ্র করে সেজেছে লালকেল্লা। সকালের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তায় উঠে আসে উত্তর-পূর্বের মণিপুরের পরিস্থিতি। মণিপুর রাজ্যে সহিংস ঘটনার নীরবতায় পার্লামেন্টের বিরোধী ও নেটিজেনদের তোপের মুখে কম পড়তে হয়নি প্রধানমন্ত্রী মোদিকে। দাঁড় করানো হয়েছে কাঠগড়ায়। অবশেষে ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে জোড়ালো বার্তা দিয়েছেন তিনি। মোদি স্বাধীনতা দিবসে তার বক্তব্য শুরু করেন উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সহিংসতা নিয়ে। তিনি বলেন, গত কয়েক সপ্তাহে মণিপুর সহিংসতা প্রত্যক্ষ করেছে। অনেক মানুষ তাদের প্রাণ হারিয়েছেন এবং আমাদের মা ও বোনেরা অসম্মানিত হয়েছেন। কিন্তু রাজ্যে ধীরে ধীরে শান্তি ফিরছে। ভারত মণিপুরের সঙ্গে আছে। মণিপুরের পাশে থাকার বার্তা দিয়ে মোদি ভাষণে বলেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকার শান্তি বজায় ও অভ্যন্তরীণ সংকট মেটাতে এক হয়ে কাজ করছে। দেশবাসী মণিপুরের পাশেই আছে। শান্তির মাধ্যমে সমাধানের পথ খোঁজে পাওয়া যায়। তিনি আরও বলেন, যখন আমি ঐক্যের কথা বলি... যদি মণিপুরের সহিংসতা হয়, মহারাষ্ট্রেও ব্যাথা অনুভূত হয়। এরপর নিজের সরকারের উন্নয়ন নিয়ে কথা বলেন তিনি। মোদি জানান, তার সরকারের প্রচেষ্টায় সাড়ে ১৩ কোটি মানুষ দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছেন। মোদি আরও জানান, ২০৪৭ সালে ভারত যখন স্বাধীনতার ১০০ বছর উদযাপন করবে তখন এটি একটি উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে থাকবে। এদিকে লালকেল্লায় মোদির আগমন উপলক্ষ্যে বিভিন্ন ধর্ম-বর্ণ ও পেশার কয়েক হাজার অতিথি উপস্থিত হন। এছাড়া সেখানে নেওয়া হয় শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা। গত তিন বছর লালকেল্লার অনুষ্ঠানে করোনা বিধিনিষেধ থাকলেও এবার সেগুলো তুলে নেওয়া হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।