লাশের বদলে কবর খুঁড়তেই উঠে এলো বস্তা বস্তা গাঁজা! – দৈনিক গণঅধিকার

লাশের বদলে কবর খুঁড়তেই উঠে এলো বস্তা বস্তা গাঁজা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৩ | ৪:৫৪
উঠোনের পাশেই সুদৃশ্য কবর। বাহ্যিকভাবে কবরের সব বৈশিষ্ট্য বিদ্যমান থাকলেও ভেতরের দৃশ্য কিন্তু একেবারেই ভিন্ন। মৃত মানবদেহ শায়িত থাকার বদলে সেখানে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা।মঙ্গলবার র‌্যাবের মাদকবিরোধী অভিযানকালে দেখা মেলে এমনই অভিনব দৃশ্যের। ঘটনাস্থল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন কৈয়ারবিল ইউনিয়নস্থ ইসলামনগর গ্রাম।র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে র‌্যাব ১৫ সিপিএসসি (কক্সবাজার ক্যাম্প) এর একটি আভিযানিক দল চকরিয়া উপজেলাধীন কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।এ সময় আব্দুর শুক্কুর (২২) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার বসতঘরের উঠোনের পাশেই কবরসদৃশ একাধিক জায়গা খুঁড়ে সেখান থেকে উদ্ধার করা হয় বস্তাভর্তি ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা। গ্রেফতারকৃত শুক্কুর একই এলাকার মৃত ইমাম হোসেনের পুত্র।এ প্রসঙ্গে র‌্যাব-১৫ সিপিএসসির (কক্সবাজার ক্যাম্প) অধিনায়ক মো. আনোয়ার হোসেন শামীম বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুক্কুর দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করার কথা স্বীকার করেন। উদ্ধার মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।