লিটন-শান্তর ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ১৫৮ – দৈনিক গণঅধিকার

লিটন-শান্তর ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ১৫৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৩ | ৫:৩৯
ইংল্যান্ডের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে চ্যালেঞ্জিং স্কোর গড়ার আভাস দিয়েছিলেন লিটন দাস ও রনি তালকুদার। ৪৫ বলে ৫৫ রানের জুটি গড়ে রনি আ্উট হওয়ার পরও সেই স্বপ্ন টিকে ছিল। দ্বিতীয় উকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৪৮ বল ৮৪ রানের জুটি গড়েন ওপেনার লিটন দাস। তাদের এই জুটিতেই মনে হয়েছিল বড় স্কোর গড়তে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু ৫৭ বলে ৭৩ রান করে দলীয় ১৩৯ রানে লিটন আউট হওয়ার পর রান সংগ্রহ স্লথ হয়ে যায়। নাজমুল হোসেন শান্তর সঙ্গে চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মার কাটিং ক্রিকেট খেলতে পারেননি সাকিব। তৃতীয় উইকেটে তারা ১৮ বলে মাত্র ১৯ রান করার সুযোগ পান। অথচ এই সময়েই প্রতি বলে একাধিক রান হওয়ার কথা ছিল। কিন্ত উইকেট হাতে থাকা সত্ত্বেও শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালাতে পারেননি সাকিব-শান্তরা। যে কারণে ২০ ওভারে ১৫৮ রানে ইনিংস শেষ হয়। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এমন সমীকরণের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। রনি তালুকদারকে সঙ্গে নিয়ে দারুণ সূচনা করেছেন অভিজ্ঞ ওপেনার লিটন কুমার দাস। ওপেনিং জুটিতে তাড়া ৪৫ বলে ৫৫ রানের ‍জুটি গড়েন। ২২ বলে ৩টি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে ফেরেন রনি। এরপর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৫৮ বলে ৮৪ রানের জুটি গড়েন লিটন। এই জুটিতেই ক্যারিয়ারের ৬৮তম টি-টোয়েন্টিতে তুলে নেন নবম ফিফটি। শুধু তাই নয় এদিন টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৭৩ রানের ইনিংস খেলেন লিটন। এর আগে টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৬৯ রানের। ৭৩ রানে লিটন আউট হওয়ার পর সাকিব আল হাসানের সঙ্গে জুটিতে প্রত্যাশিত রান করতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। তারা ১৮ বলে মাত্র ১৯ রান করতে পারেন। বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ২ উইকেটে ১৫৮ রান। ৩৬ বলে এক চার আর দুই ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন নাজমুল হোসেন শান্ত। ৬ বল খেলে ৪ রানে অপরাজিত থাকেন সাকিব।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন