লোকসভায় বিজয়ী ২৫১ জনই ফৌজদারি মামলার আসামী! – দৈনিক গণঅধিকার

লোকসভায় বিজয়ী ২৫১ জনই ফৌজদারি মামলার আসামী!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৪ | ৩:৫৫
শেষ হলো ভারতের লোকসভা নির্বাচন। দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভার আসন সংখ্যা ৫৪৩ আসন, অর্থাৎ জয়ী সংসদ সদস্যদের সংখ্যা ৫৪৩ জন। এর মধ্যে ২৫১ জনের (৪৬ শতাংশ) বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা রয়েছে, তাদের মধ্যে আবার ২৭ জন আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) এসব তথ্য সামনে এনেছে ভোট নজরদারি সংস্থা 'অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মস' (এডিআর)। জরিপে দেখা গেছে, ২০১৯ সালের নির্বাচনে জয়ী সংসদদের মধ্যে ২৩৩ জন (৪৩ শতাংশ) এর বিরুদ্ধে, ২০১৪ সালে ১৮৫ জন (৩৩ শতাংশ) এর বিরুদ্ধে এবং ২০০৯ সালে ১৬২ জন (৩০ শতাংশ) এবং ২০০৪ সালে ১২৫ জন (২৩ শতাংশ) জয়ী সাংসদের বিরুদ্ধে এই ফৌজদারি অপরাধের মামলা ছিল। সে ক্ষেত্রে ২০০৯ সালের পর থেকে ফৌজদারি অপরাধ সম্পর্কিত মামলা থাকা সাংসদদের সংখ্যা বেড়েছে ৫৫ শতাংশ। জরিপ বলছে ধর্ষণ, খুন, খুনের প্রচেষ্টা, অপহরণ ও নারীদের প্রতি অপরাধ সম্পর্কিত মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)- এর জয়ী সাংসদদের শতকরা ১০০ ভাগের বিরুদ্ধেই ফৌজিদারি অপরাধ সম্পর্কিত মামলা দায়ের রয়েছে। এছাড়া বিজেপির জয়ী ২৪০ জন সাংসদদের ৩৯ শতাংশ, কংগ্রেসের জয়ী ৯৯ জন সাংসদের মধ্যে ৪৯ শতাংশ, সমাজবাদী পার্টির ৩৭ জন জয়ী সাংসদের ৫৭ শতাংশ, তৃণমূল কংগ্রেসের ২৯ জন জয়ী সংসদের ৪৫ শতাংশ এবং ডিএমকে'এর জয়ী ২২ জন সাংসদের ৬৯ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তাদের নতুন জরিপে আরেকটি চমকপ্রদ তথ্য উঠে এসেছে। তাতে দেখা গেছে মোট ৫৪৩ জন জয়ী সংসদ সদস্যদের মধ্যে ৫০৪ জন (৯৩%) কোটিপতি। ২০০৯ সালে জয়ী সংসদদের মধ্যে ৫৮% ছিলেন কোটিপতি, ২০১৪ সালে কোটিপতি সাংসদদের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৮২ শতাংশ, শেষবার ২০১৯ সালে জয়ী সাংসদদের ৮৭% শতাংশ ছিলেন কোটিপতি। ১৮ তম লোকসভা নির্বাচনে এককভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে বিজেপি। তাদের ২৪o জন জয়ী সাংসদদের মধ্যে ৯৫ শতাংশের সম্পদের পরিমাণ ১ কোটি রুপি বা তার বেশি। বিজেপির ঠিক পরেই রয়েছে কংগ্রেস, তাদের জয়ী সংসদ সদস্যদের সংখ্যা ৯৯। এরমধ্যে ৯৩ শতাংশ সাংসদের সম্পত্তি ১ কোটি রুপি বা তার বেশি। দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে) এর জয়ী ২২ জন সাংসদদের ৯৫ শতাংশ, তৃণমূল কংগ্রেসের জয়ী ২৯ জন সাংসদের ৯৩ শতাংশ, সমাজবাদী পার্টির জয়ী ৩৭ জন সাংসদের ৯২ শতাংশ কোটিপতি অর্থাৎ এদের সম্পত্তি এক কোটি রুপি বা তার বেশি। লোকসভার ৫০৪ জন কোটিপতি সাংসদদের মধ্যে ২২৭ জনের (৪২ শতাংশ) মোট সম্পদের পরিমাণ ১০ কোটি রুপি বা তারও বেশি। ১৭৪ জন সাংসদের (৩২ শতাংশ) সম্পদের পরিমাণ ১ কোটি থেকে ৫ কোটি রুপি, ১০৩ জনের (১৯ শতাংশ) সম্পদের পরিমাণ ৫ থেকে ১০ কোটি রুপি। জয়ী সাংসদদের মধ্যে গুন্টুর লোকসভা কেন্দ্রের তেলেগু দেশম পার্টির চন্দ্রশেখর পেমাসানির সম্পদের পরিমাণ ৫,৭০৫ কোটি রুপি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন