ল্যাপটপ কোলে নিয়ে কাজ করলে হতে পারে যে বিপদ – দৈনিক গণঅধিকার

ল্যাপটপ কোলে নিয়ে কাজ করলে হতে পারে যে বিপদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৩ | ৭:৫০
তথ্যপ্রযুক্তির অভূতপূর্ব বিকাশের ফলে বিশালাকার কম্পিউটারের পরিবর্তে ল্যাপটপের জনপ্রিয়তা ব্যাপক বেড়েছে। এটি বহনযোগ্য হওয়ায় যে কোনো কাজে সেটিকে ব্যবহার করা হচ্ছে। ফলে অনেক সময় ল্যাপটপ কোলে নিয়েই অনেকে কাজ করেন। তবে কেউ খেয়াল করেন না যে, ল্যাপটপ কোলে নিয়ে কাজ করলে কী কী সমস্যা হতে পারে। কোলে রেখে কাজ করলে মানুষের শরীরে প্রভাব ফেলার পাশাপাশি যন্ত্রেরও ক্ষতি হয়। ল্যাপটপ কোলে রেখে কাজ করলে ঘাড়ব্যথা ও মেরুদণ্ডের ব্যথা বা ব্যাকপেইনের পাশাপাশি আরও নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা তৈরি হতে পারে। দীর্ঘ সময় ধরে ল্যাপটপ কোলে রেখে কাজ করলে ‘টোস্টেড স্কিন সিনড্রোম’ হতে পারে। যার ফলে ত্বকে বাজে ধরনের ফুসকুড়ি হয়। বলা হয় কোলে রেখে কাজ করলে ল্যাপটপ থেকে তৈরি তাপের ফলে টেস্টিকুলার ক্যানসার হওয়ার শঙ্কা থাকে। যদিও ল্যাপটপের তাপের সঙ্গে এ ধরনের স্বাস্থ্যগত সমস্যার কোনো গবেষণাভিত্তিক প্রমাণ নেই। মানুষের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা ছাড়াও ল্যাপটপ কোলে রেখে কাজ করলে যন্ত্রটিরও ক্ষতির ঝুঁকি থাকে। ল্যাপটপে ছোট ছোট কিছু ফ্যান থাকে। যেগুলো খুবই দ্রুত চলে এবং বাতাস চলাচলে সাহায্য করে অভ্যন্তরীণ যন্ত্রগুলোকে ঠাণ্ডা রাখে। কিন্তু কোলে রেখে ল্যাপটপে কাজ করলে এসব ফ্যান চালু হতে সমস্যা হয়। এমনকি প্রয়োজনীয় বাতাস চলাচলে বাধাগ্রস্ত হয়। ফলে অনেক সময় ধরে ব্যবহারে ল্যাপটপ গরম হয়ে যায়। ধারাবাহিকভাবে কোলে রেখে ল্যাপটপে কাজ করলে অনেক যন্ত্রাংশের ক্ষতি হতে পারে। শুধু তা-ই নয়, ব্যাটারির স্থায়িত্বও কমে আসতে পারে। এলজির তথ্যপ্রযুক্তি পণ্য বিশেষজ্ঞ থমাস এপস বলেন, ল্যাপটপ নাম হলেও যন্ত্রটি নরম জায়গায় রেখে কাজ করলে ব্যাটারির ক্ষতি হয়। ল্যাপটপ বসানোর জায়গা নরম হলে তা বাতাস চলাচলের ফোকরগুলোকে ঢেকে রাখে। ফলে ল্যাপটপের ফ্যান সঠিকভাবে চলতে পারে না। এতে ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে ব্যাটারির ক্ষতি করে। এসব সমস্যা সমাধানে ল্যাপটপ ডেস্ক বা টেবিলের সমতল জায়গায় বসিয়ে উঁচু স্থানে রেখে কাজ করতে হবে। ফলে প্রয়োজনীয় বাতাস চলাচলে সমস্যা হবে না। এ ছাড়া ল্যাপটপের জন্য কুলিং প্যাডও ব্যবহার করা যেতে পারে। সূত্র: মিরর ডটকো ডটইউকে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল