শান্তি ও আলোচনার জন্যই শি জিনপিংয়ের রাশিয়া সফর: চীন – দৈনিক গণঅধিকার

শান্তি ও আলোচনার জন্যই শি জিনপিংয়ের রাশিয়া সফর: চীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৩ | ৫:১০
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন রাশিয়া সফর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই। চীন অবশ্যই ইউক্রেন সংকটসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ‘নির্মোহ এবং নিরপেক্ষ অবস্থান’ তুলে ধরবে। চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন। ওয়াং ওয়েনবিন বলেন, ‘এক বাক্যে বললে চীনের দিক থেকে মূলকথা হলো, শান্তি প্রতিষ্ঠা ও আলোচনায় উৎসাহিত করা।’ কোনো দেশের নাম উল্লেখ না করে ওয়াং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের সমালোচনা করেন। অস্ত্র বিক্রির মাধ্যমে কিছু দেশ দ্বৈত চরিত্র বজায় রাখছে বলেও অভিযোগ করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, ‘তারা ইউক্রেন ইস্যুতে আগুনে তেল ঢালছেন।’ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং জানান, রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রীয় সফরে ২০ থেকে ২২ মার্চ রাশিয়া সফর করবেন। গত বছর পুতিনের ইউক্রেন আগ্রাসন শুরুর পর এই প্রথম রাশিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন