শাহবাজ সরকারের দমনপীড়নকে কাশ্মীরের নির্যাতনের সঙ্গে তুলনা ইমরান খানের – দৈনিক গণঅধিকার

শাহবাজ সরকারের দমনপীড়নকে কাশ্মীরের নির্যাতনের সঙ্গে তুলনা ইমরান খানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৩ | ৯:৫৭
তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তার দল কোনো অবস্থাতেই সরকারের দমনপীড়নে পিছু হটবে না। পিটিআইয়ের প্রতি যে নৃশংতা চালানো হচ্ছে, জনগণই তার জবাব দেবে। শাহবাজ সরকারের দমনপীড়নকে তিনি কাশ্মীরে ভারত সরকারের অত্যাচার-নির্যাতনের সঙ্গে তুলনা করেন। দ্য ডনের খবর শনিবার তিনটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের জন্য তিনি লাহোর সন্ত্রাসবিরোধী আদালতে (এটিসি) যান। এ সময় আদালতের বাইরে সাংবাদিকদের এসব কথা বলেন। লাহোর রেসকোর্স থানায় করা তিনটি মামলায় তাঁকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। এটিসি বিচারক এজাজ আহমেদ বাটার জামিন আবেদনের শুনানি করেন। শুনানিতে ইমরান খান বলেন, তিনি তদন্তে অন্তর্ভুক্ত হতে চান। কারণ তিনি গ্রেপ্তারের ঝুঁকি দেখছেন। লাহোরের মিনার-ই-পাকিস্তান মাঠে এদিন ইমরান খানের পূর্বঘোষিত সমাবেশ ছিল। সাবেক প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাধা আসুক না কেন, জনগণ কর্মসূচি সফল করতে সব বাধা-বিপত্তি এড়িয়ে সমাবেশে যোগ দেবে। কোনো অবস্থাতেই আমরা পিছপা হবো না, নেতাকর্মীকে তিনি আশ্বস্ত করেন। ইমরান খান জোর দিয়ে বলেন, সরকার মিনার-ই-পাকিস্তানে দেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ দেখবে। এই সমাবেশ বানচাল করার জন্য ১ হাজার ৬০০ কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের অপরাধ, তাঁরা সমাবেশ সফল করতে চান। ইমরান খান বলেন, ভারত বেআইনিভাবে জম্মু-কাশ্মীরে যা করছে, পিটিআইয়ের সঙ্গে একই আচরণ করছে। ফিলিস্তিনিদের সঙ্গে ইহুদিরা যেভাবে নৃশংসতা চালাচ্ছে, শাহবাজ সরকার একইভাবে নির্যাতন চালাচ্ছে। পিটিআইয়ের বিরুদ্ধে সরকার সব নৃশংস পদ্ধতি ব্যবহার করছে। তিনি ও তাঁর দল প্রকৃত স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল