শুদ্ধভাবে বলব কথা – দৈনিক গণঅধিকার

শুদ্ধভাবে বলব কথা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ৮:২৫
প্রত্যেক জাতিরই নিজস্ব ভাষা আছে। যা তাদের আত্মপরিচয়ের ধারক ও বাহক। বাংলা ভাষা বাঙালিরও তেমনি একটি নিজস্ব ভাষা। আর ইতিহাসের-ঐতিহ্যের ধারায় এই বাংলা ভাষা খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদের সময় থেকে বিবেচনা করলেও তা হাজার বছর অতিক্রম করেছে। আর একটি দেশের ভাষা একটি জাতির জন্য আত্মপরিচয় বহনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই যে হাজার বছরের ঐতিহ্যে লালিত ভাষা যার শিরা আর ধমনীতে প্রবাহিত হচ্ছে বহুদিনের ইতিহাস; তাকে বর্তমানে যথেচ্ছ ব্যবহারের বিষয়টি সত্যি দুঃখজনক! বিভিন্ন টিভি আর এফএম রেডিও সব জায়াগাতে ভাষার বিশুদ্ধতার অভাব। উপস্থাপক থেকে শুরু করে কলাকুশলী কেউ বাদ নেই এই ভাষা বিকৃতি করবার ক্ষেত্রে। অথচ এসব গণমাধ্যমই জনমনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। কিন্তু বৃহত্তর এসব গণমাধ্যমে ভাষা-বিকৃতি খুবই শ্রুতিকটু। বিভিন্ন নাটক সিনেমাতেও নেই শুদ্ধ ভাষার পরিচর্যা, যা দেখে বা শুনে মানুষ ভালো বিষয়টি উপলব্ধি করতে পারবে। মানুষ তার কথাবার্তায় ব্যবহার করতে পারবে তার ব্যক্তিগত জীবনে। এসব এখন বলেকয়েও থামানো যাচ্ছে না। এতে মূলত মাতৃভাষা বাংলারই সৌন্দর্যহানি ঘটছে। আর গণমাধ্যমের প্রভাববিস্তারকারী শক্তিশালী দিকটিও ঠিকমতো ব্যবহার হচ্ছে না। আর এতে করে বাংলা ভাষা হারাচ্ছে তার স্বকীয়তা। ফেব্রুয়ারি মাস এলে কিছুদিন ভাষাকে নিয়ে নানা রকম সভা-সেমিনার হয়। কিন্তু সারাবছর এর থেকে তারাই আবার যোজন যোজন দূরত্ব রক্ষা করে চলে। এতে মাতৃভাষা বাংলার মূল্যায়ন তো হয়ই না বরং পরিহাসের বিষয় হয়ে দাঁড়ায়। এভাবে মূলত বাংলা ভাষার মাধুর্য হারিয়ে যাচ্ছে। আর এতে করে ভাষা দূষণের মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত। দেশি ভাষার অনেক শব্দের পরিবর্তে বিদেশী ভাষার আগ্রাসন বাড়ছে। যার কারণে অনেক বিষয় হারিয়ে যাচ্ছে যা কিনা ভাষার অলঙ্কার। এভাবে চলতে থাকলে ভাষার অনেক বিষয়ই বিলুপ্ত হয়ে যাবে। মানুষ তার স্বাভাবিক কথাবার্তায়ও দেখা যাবে এই ভাষা-বিকৃতি। বিকৃত বাংলা ভাষার কারণে দেখা যাচ্ছে অনেক বিষয়ই আর আগের মতো নেই। সামাজিক যোগাযোগ ফেসবুক বড় একটি মাধ্যম। সেখানে ভুল বানান আর ভুল বাক্যের ছড়াছড়ি। যার কারণে যারা নতুন তারাও সেই ভুলটাই শিখছেন। এতে করে একটি বৃহত্তর জনগোষ্ঠী এই ভাষা-দূষণে জড়িয়ে যাচ্ছে। এই ভাষাদূষণ রোধে সবাইকে এগিয়ে আসতে। সম্মিলিতভাবে কাজ করতে হবে গণমাধ্যম থেকে শুরু করে সকল উৎস থেকে। পাঁচ কাহনিয়া, টাঙ্গাইল থেকে

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।