শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল – দৈনিক গণঅধিকার

শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল

 শেরপুর প্রতিনিধি
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ | ১:০৪
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত শাটডাউনের প্রতি সমর্থন জানিয়ে শেরপুরে গভীর রাতে ঝটিকা মশাল মিছিল হয়েছে। ১৫ নভেম্বর শনিবার গভীর রাতের কোন এক সময় পৌর শহরের সরকারি টেকনিক্যাল স্কুল এলাকায় শেরপুর-ময়মনসিংহ সড়কে ওই ঝটিকা মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘আতিক ভাইয়ের একশন, ডাইরেক্ট একশন’ স্লোগানসহ অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। মিছিলে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক হুইপ ও সংসদ সদস্য আতিউর রহমান আতিকের নির্দেশনায় জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। উল্লেখ্য, এর আগে তারই নির্দেশনায় সদর উপজেলার ভাতশালা এলাকায় আওয়ামী লীগের লকডাউনের সমর্থনে আরও একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। ওইসময় পুলিশের অভিযানে গ্রেফতার হয় পাকুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব মিয়াসহ ৮ নেতা-কর্মী।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন