শোক আর মাতমে শেষ হলো তাজিয়া মিছিল – দৈনিক গণঅধিকার

শোক আর মাতমে শেষ হলো তাজিয়া মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৩ | ৪:৫৭
শোক আর মাতমে রাজধানীতে শেষ হলো পবিত্র আশুরার তাজিয়া মিছিল। মিছিলটি সকাল সাড়ে ১০ টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়। পরে বকশী বাজার, নবকুমার স্কুল, কারারোড, উর্দু রোড, হরনাত ঘোষরোড, লালবাগ, এতিমখানা রোড, আজিমপুর, নিউমার্কেট, সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডি লেকে গিয়ে শেষ হয়েছে। শিয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষ মিছিলে অংশ নেন। মিছিলটি সুষ্ঠুভাবে শেষ করতে পুলিশ র্যাব, সোয়াতসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে ছিলেন। দিবসটি শান্তিপূর্ণ ও নিরাপদে পালনে ডিএমপির তরফ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। সুষ্ঠুভাবে তাজিয়া মিছিল সম্পন্ন করতে দা, ছোরা, কাঁচি, বল্লম, তরবারি, লাঠিসহ সব ধরনের অস্ত্র নিষিদ্ধ করেছিল পুলিশ। আতশবাজি ও পটকা ফোটানোও নিষিদ্ধ করা হয়েছিল।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার