শোয়েব আখতারকে শাহিন আফ্রিদির খোঁচা – দৈনিক গণঅধিকার

শোয়েব আখতারকে শাহিন আফ্রিদির খোঁচা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৩ | ৪:১৫
কিছুদিন আগেই ওপেনিং থেকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে সরিয়ে দিতে বলেছিলেন সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। তার মন্তব্য ছিল, কথা বলতে না পারার কারণে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ব্র্যান্ড হয়ে উঠতে পারেননি। যদিও পরবর্তীতে এই প্রসঙ্গে কোনো জবাব দেননি বাবর। পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমের ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন তিনি। তবে শোয়েব আখতারের দাবি, ব্রান্ড হিসেবে নিজেকে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন বাবর। স্থানীয় একটি টিভি চ্যানেলে শোয়েব বলেন, 'ক্রিকেট খেলা একটা কাজ, আর গণমাধ্যম সামলানো আরেকটা। যদি কথা বলতে না পারেন, টিভি পর্দায় আপনি নিজেকে প্রকাশ করতে পারবেন না। আমি সরাসরি বলতে চাই, বাবর আজম পাকিস্তানের সবচেয়ে বড় ব্র্যান্ড হওয়া উচিত ছিল। কিন্তু কেন সে পাকিস্তানের সবচেয়ে বড় ব্র্যান্ড হয়ে ওঠেনি? কারণ, সে কথা বলতে পারে না।' শোয়েবের এমন মন্তব্যে বাবর কোনো জবাব না দিলেও খোঁচা দিয়েছেন শাহিন আফ্রিদি। স্থানীয় এক সংবাদমাধ্যম আফ্রিদিকে জিজ্ঞেস করেছিল, শোয়েব আখতারের কোন গুণটা আপনার সবেচেয়ে ভালো লাগে। জবাবে শাহিন আফ্রিদি বলেন, 'সে খুব ভালো ব্র্যান্ড বানাতে পারে।' স্পষ্টতই আফ্রিদির ইঙ্গিত ছিল শোয়েবের সেই মন্তব্যের দিকে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন