শ্বাসরুদ্ধকর লড়াইয়ে আফগানদের ঐতিহাসিক জয় – দৈনিক গণঅধিকার

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে আফগানদের ঐতিহাসিক জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:১০
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির বেশিরভাগ ম্যাচই একপেশে হয়ে যাচ্ছিল। ওয়ানডে খেলার আবেদন এমনিতেই পড়তির দিকে, সে দিক বিচার করলে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি একদিনের ক্রিকেটের আকর্ষণ বাড়াতে খুব একটা ভূমিকা রাখতে পারছিল না। তবে আফগানিস্তান এবং ইংল্যান্ড অবশেষে সে গুরুদায়িত্ব কাঁধে তুলে নিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তারা উপহার দিয়েছে এক মহাকাব্যিক দ্বৈরথ, যাতে শেষ হাসি হেসেছে আফগানিস্তান। ইংলিশদের ৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার খেলতে এসেই জয় তুলে নিয়েছে তারা। আফগানদের এই রূপকথার মতো জয়ের চিত্রনাট্য প্রথম ইনিংসেই দুর্দান্ত এক সেঞ্চুরিতে লিখেছিলেন ইবরাহিম জাদরান। তার ১৪৬ বলে এক ডজন চার ও আধ ডজন ছক্কায় খেলা ১৭৭ রানের ইনিংসে জয়ের ভিত তৈরি হয়ে যায় দলটির। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলে আফগানদের ৩২৫ রানের চ্যালেঞ্জিং স্কোর পেতে সাহায্য করেন তিনি। জবাব দিতে নামা ইংল্যান্ডের ইনিংসের হাল ধরেন জো রুট। ১১১ বলে ১১ চার এবং ১ ছক্কায় ১২০ রান আসে এই অভিজ্ঞ ইংলিশ ক্রিকেটারের ব্যাটে। কিন্তু ৩২৬ রান তাড়া করতে নেমে শুধু রুট ছাড়া ইংল্যান্ডের আর কোনো ব্যাটার বলার মতো ইনিংস খেলতে পারেননি। বিশেষ করে আজমতউল্লাহ ওমরজাইয়ের মিডিয়াম পেসের সামনে অসহায় আত্মসমর্পণ করেন ইংল্যান্ডের বেশিরভাগ ব্যাটার। ৫৮ রানে ৫ উইকেট তুলে ইংলিশদের খাদের কিনারায় ঠেলে দেন তিনি। ফলাফল তীরে গিয়েও তরী ডুবেছে ইংল্যান্ডের। ৩২৬ রান তাড়া করতে গিয়ে ৩১৭ রানেই সব উইকেট খুইয়েছে দলটি। টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের। কারণ সমান তিনটি করে পয়েন্ট ঝুলিতে পুরে এখন গ্রুপ বি'র শীর্ষ দুটি স্থান যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার দখলে। নিজেদের শেষ ম্যাচ জিতলেও ওই দুই দলকে ছোঁয়া হবে না ইংলিশদের। আর আজ অভাবনীয় জয়ের দেখা পাওয়া আফগানরা দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট নিয়ে এখনো ভালোভাবেই টিকে আছে সেমির দৌড়ে। তাদের শেষ ম্যাচ ২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।