সংবাদ সম্মেলনে পিপির ওপর দায় চাপালেন যশোর জেলা আ.লীগ সভাপতি – দৈনিক গণঅধিকার

সংবাদ সম্মেলনে পিপির ওপর দায় চাপালেন যশোর জেলা আ.লীগ সভাপতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৪ | ১১:০৬
যশোর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। মঙ্গলবার (১১ জুন) বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলনে তিনি গত রবিবার রাতে যশোর কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান মুকুলের ওপর হামলার কথা অস্বীকার করেছেন। শহিদুল ইসলাম মিলন বলেন, ‘মোস্তাফিজুর রহমান মুকুল ফুটপাত ভাড়া দিয়ে খান। সেদিন রাতে তিনিই পুলিশকে দিয়ে ফুটপাতে বসতে চাওয়া ওই ছেলেটাকে মার খাওয়ান। আমি যখন পুলিশ ফাঁড়িতে যাই, ততক্ষণে সব মীমাংসা হয়ে গেছে। এখন অসৎ রাজনীতির কারণে আমার নামে অপবাদ দিচ্ছেন।’ ‘আজ সকালে আইনজীবী সমিতির কিছু নেতাকর্মী আমার বিরুদ্ধে মানববন্ধন করেছেন শুনেছি। তারা আমার সঙ্গে কথা বলতে চেয়েছেন। আমি সংবাদ সম্মেলন করে আমার বক্তব্য জানাতে এসেছি। মোস্তাফিজুর রহমান মুকুল আমার বিরুদ্ধে মামলা করলে আমিও পাল্টা করবো’– বলেন তিনি। সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন– আওয়ামী লীগ নেতা মুন্সি মহিউদ্দিন, অধ্যক্ষ হারুন অর রশীদ, ফিরোজ খান, ওয়ার্ড কাউন্সিলর হাজী সুমন প্রমুখ। এর আগে, পিপিকে লাঞ্ছিতের প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আইনজীবী সমিতির সামনে মানববন্ধন করেন‌ আইনজীবীরা। মানববন্ধনে আইনজীবী নেতৃবৃন্দ বলেন, ‘আইনজীবী সমিতির (দ্বিতীয় ভবন) সামনের ফুটপাতে কিছু ভ্রাম্যমাণ ব্যবসায়ী টেবিল পেতে কাপড় বিক্রি করেন। সেখানে এক ব্যবসায়ীকে জোর করে উঠিয়ে, অন্য একজনকে বসান শাহীন নামে এক ব্যক্তি। এ সময় ওই ব্যক্তি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতির নির্দেশে তিনি এ টেবিল বসিয়েছেন। এটি কেউ উঠালে তার হাত কেটে নেওয়া হবে। এ নিয়ে ব্যবসায়ীদের একটি পক্ষ পার্শ্ববর্তী পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেন। ‘এরপর ফাঁড়ির এসআই হেলাল মীমাংসার জন্য গত রবিবার ৯ (জুন) রাত সাড়ে ১০ টার দিকে শাহীনসহ অন্য ব্যবসায়ীদের ডেকে পাঠান। একইসঙ্গে তাকেও (আওয়ামী লীগ নেতা ও পিপি মোস্তাফিজুর রহমান মুকুলকে) ফাঁড়িতে ডেকে নেন। কিন্তু হঠাৎ করে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন একদল যুবক নিয়ে ফাঁড়িতে আসেন। তিনি মুস্তাফিজুর রহমান মুকুলকে “ধান্দাবাজি করিস” উল্লেখ করে মারপিট শুরু করেন। এসময় বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেওয়া হয়।’

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।