সব খাতেই ডলারের দাম বাড়ল – দৈনিক গণঅধিকার

সব খাতেই ডলারের দাম বাড়ল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৩ | ৫:১৪
সব খাতেই ডলারের দাম বেড়েছে ৫০ পয়সা থেকে এক টাকা পর্যন্ত। মঙ্গলবার থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের নতুন দর কার্যকর হয়েছে। এখন রপ্তানি আয়ে এক টাকা বেড়ে ১০৮ টাকা ৫০ পয়সা ও রেমিট্যান্সে ডলারের দাম ৫০ পয়সা বেড়ে ১০৯ টাকা দরে বিক্রি হচ্ছে। এর প্রভাবে প্রায় সব খাতেই ডলারের দাম বেড়েছে। বাংলাদেশ ব্যাংকও নতুন করে ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ১০৯ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করেছে। আমদানিতে ডলারের দাম বেড়ে বেশির ভাগ ব্যাংকে সর্বোচ্চ ১০৯ টাকা ৫০ পয়সায় উঠেছে। আন্তঃব্যাংকেও প্রতি ডলার বিক্রি হচ্ছে ১০৯ টাকা দামে। বুধবার কেন্দ্রীয় ব্যাংক ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। এর আগে গত সোমবার বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) যৌথ সভায় ডলারের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। বাড়তি দামে ব্যাংকগুলো রেমিট্যান্স কিনছে সর্বোচ্চ ১০৯ টাকা করে। রপ্তানির ডলার সর্বোচ্চ ১০৮ টাকা ৫০ পয়সা করে। ডলার আয়ের প্রধান এ দুটি খাতে দাম বাড়ানোর ফলে কেনার খরচ বেড়েছে। ফলে ব্যাংকগুলোও ডলার বিক্রির দাম বাড়িয়ে দিয়েছে। বুধবার বেশির ভাগ ব্যাংক আমদানিতে ১০৯ টাকা ৫০ পয়সা দরে ডলার বিক্রি করেছে। কোনো কোনো ব্যাংক ১০৯ টাকা ও কিছু ব্যাংক একেবারে ১০৯ টাকার কাছাকাছি দরে বিক্রি করেছে। আন্তঃব্যাংকে ডলারের দাম বেড়ে সর্বোচ্চ ১০৯ টাকা ৫০ পয়সায় উঠেছে। আইএমএফের শর্ত অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংককেও বাজার দরে ডলার বিক্রি করতে হবে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংকও আন্তঃব্যাংকে ডলার গড় দরে বিক্রি করছে। সর্বশেষ গড় দর ১০৯ টাকা ৫০ পয়সায় উঠেছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকও ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ১০৯ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করছে। আমদানি খাতে ডলারের দাম বাড়ায় এ খাতে খরচ বেড়ে যাবে। ফলে আমদানি ব্যয়ও বাড়বে। এতে আমদানি পণ্যের দামও বৃদ্ধি পাবে। পাশাপাশি অন্যান্য পণ্যের দামেও এর প্রভাব পড়বে। কেননা শিল্প পণ্যের কাঁচামাল প্রায় সবই ডলার দিয়ে বিদেশ থেকে আমদানি করতে হয়। ফলে মূল্যস্ফীতিতে চাপ বাড়বে। এছাড়া ডলারের দাম বাড়ায় টাকার মান কমে যাচ্ছে। এতে মূল্যস্ফীতিতে বাড়তি চাপের সৃষ্টি হচ্ছে। নগদ ডলারের দাম সব ব্যাংকেই বেড়েছে। বুধবার বিভিন্ন ব্যাংকে ১১০ টাকা থেকে ১১২ টাকা ৫০ পয়সা দরে নগদ ডলার বিক্রি হয়েছে। এর মধ্যে বেসরকারি খাতের ইউনিয়ন ব্যাংক নগদ ডলার সর্বোচ্চ ১১২ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করেছে। বেশ কিছু ব্যাংক ১১১ টাকা করে নগদ ডলার বিক্রি করছে। এছাড়া বিভিন্ন মাধ্যমে অন্যান্য খাতের যেসব রেমিট্যান্স নামে ডলার আসছে সেগুলোও সর্বোচ্চ ১০৯ টাকা করে ব্যাংক কিনছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।