সর্বজনীন পেনশন স্কিমের টাকা যেকোনো পরিস্থিতিতে সুরক্ষিত থাকবে – দৈনিক গণঅধিকার

সর্বজনীন পেনশন স্কিমের টাকা যেকোনো পরিস্থিতিতে সুরক্ষিত থাকবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৩ | ৫:১৭
সর্বজনীন পেনশন স্কিমে জনগণের টাকা যেকোনো পরিস্থিতিতে আইন দ্বারা সুরক্ষিত থাকবে বলে মন্তব্য করেছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবিরুল ইজদানী খান। তিনি বলেন, ‘সরকার পরিবর্তন কিংবা বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হলেও সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আস্থা হারানোর সুযোগ নেই। এ তহবিলের অর্থ কোনোভাবেই খোয়া যাবে না।’ আজ মঙ্গলবার সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। চেম্বারের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, জনগণের দেওয়া অর্থ সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে দীর্ঘ মেয়াদে লাভজনক খাতে বিনিয়োগের জন্য সর্বজনীন পেনশন তহবিল ব্যবস্থাপনা নামে আলাদা একটি বিধিমালার খসড়া চূড়ান্ত করা হচ্ছে। এর আওতায় তহবিলের অর্থ প্রাথমিকভাবে সরকারি বিল ও বন্ডে বিনিয়োগ করা হবে। এরপর তহবিল বড় হলে পদ্মা সেতুর মতো বড় অবকাঠামো খাতে বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার