সহকর্মীকে গুলি করে হত্যা করা কনস্টেবল কাউসার কারাগারে – দৈনিক গণঅধিকার

সহকর্মীকে গুলি করে হত্যা করা কনস্টেবল কাউসার কারাগারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৪ | ১১:৪১
রাজধানীর গুলশান-বারিধারার কূটনীতিক এলাকায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে দায়িত্ব পালনকালে পুলিশের কনস্টেবল মনিরুলকে হত্যার ঘটনায় দায়ের মামলায় গ্রেফতার অপর কনস্টেবল কাউসার আলীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৫ জুন) মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার সাব-ইন্সপেক্টর মো. আব্দুল মান্নাফ আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৯ মে কাউছারের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অভিযোগে বলা হয়, ভিকটিম মনিরুল হক গত ৮ জুন কনস্টেবল কাওছার আলীর সাথে গুলশান থানাধীন বারিধারা ডিপ্লোমেটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের পুলিশ বক্সে রাত ৯ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত সশস্ত্র অবস্থায় ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তা মূলক ডিউটিতে নিয়োজিত ছিল। ডিউটি চলাকালে রাত পৌনে ১২ টার দিকে কাওছার আলীর সাথে ডিউটি করা নিয়ে মনিরুলে সাথে বাকবিতণ্ডা হয়। বিতণ্ডার একপর্যায়ে কাওছার আলী উত্তেজিত হয়ে মনিরুলকে কোনো কিছু বুঝে ওঠার আগেই অস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি করতে থাকে। তার গুলিতে মনিরুল ফিলিস্তিন দূতাবাসের পুলিশ বক্সের সামনে উপুড় হয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ওই ঘটনায় নিহত পুলিশ সদস্যের ভাই কনস্টেবল মাহাবুবুল হক রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন