সাবেক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা বাদ যায়নি স্ত্রী-কন্যাও – দৈনিক গণঅধিকার

সাবেক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা বাদ যায়নি স্ত্রী-কন্যাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৩ | ৭:৫২
অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা গোলাম কিবরিয়া হাজারীর বিরুদ্ধে দুইটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কাস্টমস কর্মকর্তা গোলাম কিবরিয়া চট্টগ্রামের বসবাসরত। আয়বহির্ভূত সম্পদ অর্জন, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে এসব মামলা করা হয়েছে। একই সঙ্গে অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে গোলাম কিবরিয়া হাজারীর স্ত্রী ও কন্যাকেও এসব মামলায় আসামি করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দুইটি দায়ের করা হয়। সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক মো. আবদুল মালেক এসব মামলা করেন। এ মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তারা হলেন, ফেনী জেলার সদর থানার মাস্টারপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেন হাজারীর ছেলে চট্টগ্রাম কাস্টমস ট্রেনিং একাডেমির সাবেক রাজস্ব কর্মকর্তা গোলাম কিবরিয়া হাজারী (৬৮)। এসব মামলায় তার স্ত্রী সেলিনা আকতার (৪৮) ও মেয়ে সাদিয়া আক্তার ফারহাকেও (২৮) আসামি করা হয়েছে। বর্তমানে তারা চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় বসবাস করেন। দুদক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কাস্টমসের সাবেক রাজস্ব কর্মকর্তা গোলাম কিবরিয়া হাজারীর বিরুদ্ধে ২০১৭ সালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করা হয়। ২০১৮ সালের ২৮ আগস্ট স্ত্রী-কন্যাসহ গোলাম কিবরিয়ার বিরুদ্ধে সম্পদ বিবরণী জারি করে দুদক। একই বছরের ২৭ সেপ্টেম্বর তারা সম্পদ বিবরণী জমা দেন। পরে দুদক অনুসন্ধানে নিশ্চিত হয় গোলাম কিবরিয়া দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৩ কোটি ৫০ লাখ ৯১ হাজার ৬৬৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। পাশাপাশি তিনি ৩ কোটি ৪০ লাখ ৬৫ হাজার ৬৫৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ জ্ঞাত আয়বহির্ভূতভাবে অর্জন করেছেন। তিনি নিজের অবৈধ আয় থেকে মেয়ে সাদিয়া আক্তার ফারহার নামে সম্পদ অর্জনে সহযোগিতা করেছেন। সর্বশেষ তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন কমিশন মামলার অনুমোদন দেয়। মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। সেলিনা আকতার দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৮৩৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। তিনি ৪ কোটি ৯৯ লাখ ৫ হাজার ১৮৫ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ জ্ঞাত আয়বহির্ভূতভাবে অর্জন করেছেন। পাশাপাশি স্বামী গোলাম কিবরিয়া অবৈধ আয় থেকে স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনে সহযোগিতা করেছেন বলে নিশ্চিত হন দুদকের তদন্ত কর্মকর্তা। পরে কমিশনের অনুমোদন নিয়ে মঙ্গলবার চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করা হয়।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল