সেন্সর ও নিবন্ধন না থাকা ছবিটির একদিনে সেন্সর করিয়ে আনবেন পরিচালক! – দৈনিক গণঅধিকার

সেন্সর ও নিবন্ধন না থাকা ছবিটির একদিনে সেন্সর করিয়ে আনবেন পরিচালক!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৩ | ৪:০৭
ঈদের বাকী আর মাত্র সাত দিন। অথচ এখনও সেন্সর হয়নি ঈদের মুক্তির আওয়াজে থাকা ছবি 'কিলহিম' এর। সবে হয়েছে গানের শুটিং। সূত্র বলছে গানটির এডিটিংসহ ছবির বেশ কিছু সিক্যুয়েন্সেরও এডিটিং বাকী রয়েছে। এদিকে ছবি মুক্তির জন্য বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নিবন্ধন লাগে সেখানে ঈদে মুক্তির জন্য ৬টি ছবির নিবন্ধন থাকলেও এই তালিকায় নেই কিলহিমের নাম। মানে এখন পর্যন্ত ঈদের মুক্তির অনুমতি নেয়নি ছবিটি। সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু জানান, 'সেন্সর হওয়ার পর ঈদের মুক্তির জন্য আপাতত ছয়টি ছবি ডেট নিয়েছে। এই ছয়টির মধ্যে কিলহিম নেই। তবে ঈদের মত উৎসবে যেহেতু একাধিক ছবি মুক্তিতে কোনো বাধা নেই। তাই সেন্সর হয়ে এলে ঈদের আগের দিন পর্যন্তও মুক্তির জন্য নিবন্ধন নিতে পারবেন।' 'কিলহিম' ছবির মাধ্যমে প্রথমবার নিজের প্রযোজনার বাইরে অভিনয় করছেন অনন্ত-বর্ষা। এটি পরিচালনা করেছেন ইকবাল। তার নির্মিত মুক্তি পেতে যাওয়া এটিই প্রথম। এর আগে কয়েকটি ছবির পরিচালক হিসেবে নাম এলেও সেগুলো আলোর মুখ দেখেনি এখন অব্দি। পড়ুন অনন্তকে বাংলাদেশের শাহরুখ ভাবেন তার ভক্তরা, দাবি বর্ষার 'কিলহিম' নিয়ে সমকালকে এই পরিচালক জানালেন একদিনেই কিলহিমের সেন্সর করিয় নিয়ে আসবেন তিনি। তার ভাষ্য,'সেন্সরবোর্ডে আমাদের শিডিউল নেওয়া আছে। রোববার ছবি জমা দেব, রোববারই কিলহিমের সেন্সর হয়ে যাবে।' তবে সূত্রের খবর ছবিটির বেশ কিছু কাজ বাকী থাকলেও পরিচালক জোর গলায় জানালেন, সব কাজই শেষ। ঈদেই আসছে কিলহিম। এদিকে ঈদের আওয়াজে থাকা থাকা সুমন ধর পরিচালিত 'শক্রু', 'নাদের চৌধুরী পরিচালিত 'জীন' এবং বন্ধন বিশ্বাস পরিচালিত 'লালশাড়ি' ছবি ঈদে মুক্তির আওয়াজে থাকলেও মুক্তির জন্য এখনও প্রদর্শক সমিতি থেকে অনুমতি নেয়নি। তবে ছবিগুলো সেন্সর হয়ে আছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।