সোনারগাঁয়ে বখাটেদের হামলায় তিতুমীর কলেজের ২৫ শিক্ষার্থী আহত – দৈনিক গণঅধিকার

সোনারগাঁয়ে বখাটেদের হামলায় তিতুমীর কলেজের ২৫ শিক্ষার্থী আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৩ | ৬:৫৭
সোনারগাঁয়ে বেড়াতে এসে দুর্বৃত্তদের পিটুনির শিকার হয়েছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ২৫ শিক্ষার্থী। শনিবার সন্ধ্যায় ঐতিহাসিক পানাম নগরীর পাশে আমিনপুর মাঠে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং পানাম নগরীতে নিজস্ব ব্যবস্থাপনায় বেড়াতে আসেন তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ৯০ শিক্ষার্থী। গতকাল শনিবার সারা দিন বেড়ানো শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার পথে কলেজের ছাত্রীরা আমিনপুর মাঠে স্থানীয় দুর্বৃত্তদের যৌন হয়রানির শিকার হন। ছাত্ররা এর প্রতিবাদ করায় ১০-১৫ জনের একটি দল ওই শিক্ষার্থীদের ওপর লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে হামলা করে। তারা শিক্ষার্থীদের পিটিয়ে আহত করে। দুর্বৃত্তদের হামলায় আহতদের মধ্যে সুপ্তি, ইমরান ও রাফির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় অনেকেই হামলাকারীদের চিনতে পারলেও কেউ তাদের বিষয়ে মুখ খুলছেন না। তিতুমীরের শিক্ষার্থী আদিল জানান, নিজস্ব ব্যবস্থাপনায় ঘুরতে আসার কারণে তাঁদের সঙ্গে কোনো শিক্ষক ছিলেন না। সোনারগাঁ থানার পরিদর্শক মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শোরুমে বিক্রি বৈধ, রাস্তায় চালালে জরিমানা জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া পুলিশে বড় রদবদল বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার দেশে শান্তি-শৃঙ্খলা নেই : মোমিন মেহেদী জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮ কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে নারীসহ তিনজন গণপিটুনির পর গ্রেপ্তার জেলা ছাড়ানোর আগেই ধরা: বাসে ফেনসিডিল বহনকালে নারী গ্রেফতার