সোমবারের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জবি শিক্ষক সমিতির – দৈনিক গণঅধিকার

সোমবারের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জবি শিক্ষক সমিতির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৩ | ১০:১৯
গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে আবারও দাবি তুলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি পরীক্ষা আয়োজনে গঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা করে সোমবারের মধ্যে নিজস্ব ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন শিক্ষকরা। শনিবার এক লিখিত আবেদনে উপাচার্যের কাছে এসব কথা জানায় শিক্ষক সমিতি। উপাচার্য বরাবর ওই লিখিত বক্তব্যে বলা হয়, ইতোমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত ৬ এপ্রিল কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করার পর ৯ দিন অতিবাহিত হলেও এবং আপনাকে অনুরোধ করার পরেও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা আহ্বান করা হয়নি। ইউনিট ভর্তি কমিটিসমূহ ইতোমধ্যে সভা করে ভর্তি কার্যক্রম শুরু করেছে। তবে বেশ কিছু সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটির অনুমোদন প্রয়োজন। অদ্যাবধি কেন্দ্রীয় ভর্তি কমিটির কোন সভা অনুষ্ঠিত না হওয়ায় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ এবং ভর্তি পরীক্ষার কার্যক্রম এগিয়ে নেয়া সম্ভব হচ্ছে না। ফলে ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে অহেতুক বিলম্ব এবং প্রচণ্ড সেশনজটের আশঙ্কা তৈরি হচ্ছে যা অপ্রত্যাশিত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম এবং অগ্রগতির পথে অন্তরায়। লিখিত বক্তব্যে আরও বলা হয়, ঈদের ছুটির পূর্বে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত না হলে নানা জটিলতা সৃষ্টি হতে পারে। যা কোনভাবেই আমাদের কাম্য হতে পারে না। এদিকে নিজস্ব ভর্তি প্রক্রিয়ার বিষয়ে শিক্ষক সমিতির সঙ্গে একাত্মতা পোষণ করেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল। গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে তাদের অবস্থানে তারা এখনো অটুট আছে বলে জানান। শনিবার গণমাধ্যমে পাঠানো দলটির দপ্তর সম্পাদক শাহ মো. আরিফুল আবেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। এতে বলা হয়, গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনে বিষয়ে তাদের অবস্থানে তারা এখনো অটুট আছে। এ লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। এই সময় তারা অনতিবিলম্বে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ও ভর্তি কার্যক্রম শুরু করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানান।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল