স্বামীর সঙ্গে অন্য নারীর সম্পর্ক, ঘর ভাঙল অস্কারজয়ী অভিনেত্রীর – দৈনিক গণঅধিকার

স্বামীর সঙ্গে অন্য নারীর সম্পর্ক, ঘর ভাঙল অস্কারজয়ী অভিনেত্রীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৩ | ৭:৫৮
অস্কারজয়ী অভিনেত্রী নাটালি পোর্টম্যান ও বেনজামিন মিলপিডের ১১ বছরের বিবাহিত জীবনের ইতি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছে ইউএস উইকলি। নাটালির এক ঘনিষ্ঠজন ইউএস উইকলিকে জানিয়েছেন, অন্য নারীর সঙ্গে বেনজামিনের প্রেমের খবর চাউর হওয়ার পর থেকেই সম্পর্ক টিকিয়ে রাখতে চেষ্টা করেছেন অভিনেত্রী কিন্তু শেষ রক্ষা হয়নি। ৪ আগস্ট নিজেদের ১১তম বিবাহবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন নাটালি ও বেনজামিন। ওই অনুষ্ঠানে অভিনেত্রীর হাতে বিয়ের আংটি দেখা যায়নি। তখনই বিভিন্ন গণমাধ্যম তাদের বিচ্ছেদ নিয়ে খোঁজখবর শুরু করে। নাটালি সুপরিচিত অভিনেত্রী, বেনজামিন নামি কোরিওগ্রাফার। মাস কয়েক আগে ২৫ বছর বয়সি ক্যামিল এটিয়েনের সঙ্গে বেনজামিনের প্রেমের গুঞ্জন শোনা যায়। তখনই নাটালি ও বেনজামিনের সম্পর্ক ঘিরে নানা কথা ছড়ায় চারদিকে। সূত্রটি আরও জানায়, স্বামীর প্রেমের গুঞ্জন নিয়ে সংবাদমাধ্যমে তাকে জড়িয়ে যেভাবে খবর প্রকাশিত হয়েছে, তাতে তিনি ত্যক্ত-বিরক্ত। নাটালি ‘ভাঙা ঘর’ জোড়া লাগাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন, স্বামীর প্রেমের খবরকে ‘ক্ষণিক ভুল’ হিসেবে মেনেও নিয়েছিলেন; কিন্তু তাদের সম্পর্ক যে জোড়া লাগার নয়, সেটা এতদিনে তিনি বুঝে গেছেন। দুই তারকার পরিচিত আরও একটি সূত্র ইউএস উইকলিকে জানিয়েছে, আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণা দেওয়ার আগে তারা সন্তানদের ভবিষ্যত ও অন্যান্য বিষয়ে আলোচনা করছেন। নিজের আচরণ নিয়ে বেনজামিন স্ত্রীর কাছে দুঃখপ্রকাশও করেছেন। ২০০৯ সালে ড্যারেন অ্যারোনোফস্কির ‘ব্ল্যাক সোয়ান’ ছবিতে কাজ করার সময় নাটালি ও বেনজামিনের পরিচয়। ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি হয় প্রেমের সম্পর্ক। দুই তারকার সংসারে একটি ছেলে ও একটি মেয়ে আছে। ছেলে অ্যালেপের বয়স ১২, মেয়ে আমালিয়ার ৬। ‘ব্ল্যাক সোয়ান’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পুরস্কার পান নাটালি। রোমান্টিক ড্রামা সিনেমা ‘মে ডিসেম্বর’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৭ নভেম্বর। এই অভিনেত্রীকে দেখা যাবে এ সিনেমায়। এ বছর কান উৎসবে প্রিমিয়ার হয়েছে এটি।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।