হজ কার্যক্রমে প্রতারণা, ৩১ মামলার আসামি গ্রেফতার – দৈনিক গণঅধিকার

হজ কার্যক্রমে প্রতারণা, ৩১ মামলার আসামি গ্রেফতার

🇧🇩 নোয়াখালী প্রতিনিধি
আপডেটঃ ১৯ জুন, ২০২৩ | ৯:৩১
নোয়াখালীর বেগমগঞ্জ থানার পুলিশ ৩১টি মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত কাজী মো.ইসমাইল (৫৫) উপজেলার একলাশপুর গ্রামের আবদুল মালেকের ছেলে। সোমবার (১৯ জুন) বিকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, গতকাল রোববার রাতে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়,গ্রেফতারকৃত আসামি ২০১৮-১৯ সালে চৌমুহনী বাজারে রুবি প্লাজায় হাজি এয়ার মিডিয়া ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠান খুলে হজ কার্যক্রমের নামে হজযাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে প্রতারণা করেন। বিরুদ্ধে ৩১ পরোয়ানার মধ্যে ১৪ মামলায় ৮ বছর ৬ মাস ১৫ দিনের কারাদণ্ড দেয় আদালত। একইসঙ্গে এক কোটি ৪৯ লাখ ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এসপি দৈনিক গণঅধিকার নিউজ কে আরও জানায়, সোমবার বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদর সমাজসেবা কার্যালয়ে ভেরিফিকেশন নিতে ভাতাভোগীদের ভিড় দেশে আসছেন জুবাইদা রহমান; খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি ফতুল্লায় পরকিয়ার জেরে যুবক হত্যা, স্ত্রীসহ ছয়জন গ্রেপ্তার কুমিল্লায় মায়ের সামনে সহকারী কমিশনারের গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা নিহত খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ কুষ্টিয়া-৪ আসনের গণঅধিকারের নির্বাচনী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত। বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার, কারাদণ্ড ও জরিমানা কাশিমপুর ভান্ডারিয়া দরবার শরীফের ৩২ তম ওরশ উৎসব ও গুণীজন সংবর্ধনা ২০২৫ কুষ্টিয়া পৌর ৬নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সম্মাননা পদক পেলেন এসআই আব্দুল কাদির জিলানী পর্নোগ্রাফি মামলায় কারাগারে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নজরুল বগুড়ায় ডিএনসির হুঙ্কার, ৯ জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ: জিপিএ-৫ পেলো ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮ ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন বিচারক ও নারীর মন বোঝা কষ্টকর: অ্যাটর্নি জেনারেল বগুড়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুরে গভীর রাতে আওয়ামীলীগের ঝটিকা মশাল মিছিল