হজ যাত্রীদের জন্য নতুন নির্দেশনাঃ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের – দৈনিক গণঅধিকার

হজ যাত্রীদের জন্য নতুন নির্দেশনাঃ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ৩:২২
য়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করার জন্য হজ যাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দিতে হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয় থেকে ২০২৩ সালের হজ যাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। এতে বলা হয়, সৌদি সরকার হজ যাত্রীদের ভিসার আবেদন লজমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুসারে এ বছর সব হজ যাত্রীকে বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করতে হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন প্রসেস করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সে লক্ষ্যে হজ যাত্রীদের পাসপোর্ট আপাতত ঢাকার আশকোনায় হজ অফিসে জমা না দিয়ে নিজের কাছে রাখার জন্য অনুরোধ করা হলো। নির্দেশনায় আরও বলা হয়, ইতোমধ্যে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের হজ অফিস থেকে সেটি ফেরত নেওয়ার জন্যও অনুরোধ করা হলো। হজ যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে করণীয় বিভিন্ন সময়ে অবহিত করা হবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের