হতাশা থেকে ব্যবসায়ীর আত্মহত্যা: পুলিশ – দৈনিক গণঅধিকার

হতাশা থেকে ব্যবসায়ীর আত্মহত্যা: পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৩ | ৫:০৬
শেরপুরে মাযহারুল ইসলাম জিহান (২২) নামে এক ব্যবসায়ী হতাশা থেকে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকালে শহরের চক বাজার এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তিনি সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ গ্রামের সোহেল মিয়ার ছেলে এবং মা ইলেকট্রনিক্সের মালিক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনরা তাকে ফোন করে। কিন্তু ফোন বাজলেও জিহান ফোন রিসিভ করছিল না। বুধবার ভোরে স্বজনরা তাকে খুঁজতে দোকানে আসেন। এসময় ফের ফোন দিলে দোকানের ভেতর থেকে রিং টোন বেজে উঠে। অনেক ডাকাডাকি করার পর কোন শব্দ না পেয়ে সাটার ভেঙ্গে দোকানে ঢুকে স্বজনরা দেখেন বিদ্যুতের তার গলায় পেঁচানো অবস্থায় ঝুলে আছে জিহান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মনের ক্ষোভে দুঃখে হতাশা থেকে জিহান আত্মহত্যা করেছেন। হতে পারে নারী ঘটিত কিংবা কারো সঙ্গে বিবাদের জেরে এ ঘটনা ঘটেছে। এই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।