হাওয়াই দ্বীপে দাবানলে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮০ – দৈনিক গণঅধিকার

হাওয়াই দ্বীপে দাবানলে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৩ | ৬:১৩
যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের মাউই কাউন্টিতে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এখনো উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। দ্বীপটির কর্মকর্তারা এই নারকীয় পরিস্থিতির কারণ নির্ধারণের পাশাপাশি নিয়ন্ত্রণে আনার জোরালো প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলটি রাজ্যের ইতিহাসে সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন হাওয়াই যুক্ত হয় এর এক বছর পর ১৯৬০ সালে দ্বীপটিতে সুনামির আঘাতে ৬১ জনের প্রাণহানি ঘটেছিল। এবার দাবানলে দ্বীপটিতে প্রাণহানির সংখ্যা ৮০ জনে পৌঁছেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ক্যাডেভার কুকুরের মাধ্যমে অনুসন্ধানকারীরা এখনো মৃতদেহ খুঁজছেন। দাবানলের কারণে অন্তত এক হাজার ভবন পুড়ে গেছে। ঘরছাড়া হয়েছে হাজার হাজার বাসিন্দা। বিশ্লেষকদের মতে, এই অবস্থার পর দ্বীপটি পুনর্গঠনের জন্য অনেক বছর সময়ের পাশাপাশি বিলিয়ন ডলার প্রয়োজন। হাওয়াইয়ের মার্কিন সিনেটর ব্রায়ান শ্যাটজ এমএসএনবিসিকে বলেছেন, ‘পুড়ে যাওয়া অনেক জায়গায় এখনো কেউ প্রবেশ করেনি। সেইসমস্ত জায়গায় দুর্ভাগ্যবশত মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছি।’ সন্ধ্যায় এক বিবৃতিতে, মাউই কাউন্টি মৃতের সংখ্যা বেড়ে ৮০ জন হওয়ার কথা নিশ্চিত করেছে। দ্বীপের অন্য দুটি দাবানল যথাক্রমে ৮০ শতাংশ এবং ৫০ শতাংশ নিয়ন্ত্রণে ছিল। কাউন্টি মেয়র রিচার্ড বিসেন শুক্রবার এনবিসির ‘টুডে’ শোতে বলেন, আগুনের সাইরেন বন্ধ হয়ে গেছে এবং তা অস্বাভাবিকভাবে দ্রুত ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার মধ্যরাতের পরপরই শুরু হয় এই দাবানল। প্রথমে লাহাইনা থেকে প্রায় ৫৬ কিলোমিটার দূরে কুলা শহরে একটি ব্রাশ ফায়ারের খবর পাওয়া যায়। বাসিন্দাদের মতে এর প্রায় পাঁচ ঘণ্টা পর সেই সকালে লাহাইনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। তখন থেকেই মাউই কাউন্টির শত শত চারণভূমি আগুনে পুড়ে গেছে। তবে বিকেল নাগাদ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কাউন্টির হালনাগাদ অনুযায়ী, বেলা সাড়ে ৩টার দিকে লাহাইনার আগুন হঠাৎ জ্বলে ওঠে। শহরের পশ্চিম দিকে হোটেলের অতিথিসহ লোকজনকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলে কিছু বাসিন্দা সরে যেতে শুরু করে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী। আড়াইহাজারে চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযান: বিপুল অস্ত্র ও ককটেল উদ্ধার, আটক ৫ গাড়ি বুকিং এর নামে প্রতারণার নতুন ফাদঁ নোয়াখালীতে সয়েল টেস্ট করতে গিয়ে খাল পাড় থেকে বের হচ্ছে গ্যাস ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে ৬০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়ায় শীতার্তদের মাঝে পয়ামে ইনসানিয়াতের কম্বল বিতরণ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা ‘আমার ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি’ চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ভোটার তালিকায় নাম উঠছে তারেককন্যা জাইমার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের রোদে সময় কাটানোর উপকারিতা কোরআনের পাখিদের সাথে গণ-নেতা তিয়াস,পাঞ্জাবী বিতরণ। কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি আড়াইহাজারে গ্রেপ্তার বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস পালন শেরপুরে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন