হৃদরোগের চিকিৎসায় কৃত্রিম ‘হার্ট অ্যাটাক’ – দৈনিক গণঅধিকার

হৃদরোগের চিকিৎসায় কৃত্রিম ‘হার্ট অ্যাটাক’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:৪১
সিলেটের বিয়ানিবাজার হেলথ কমপ্লেক্সের ডেন্টাল টেকনোলজিস্ট নাজমুল হক মোল্লা। দেড় দশকেরও বেশি সময় হৃদরোগের সমস্যায় ভুগছেন। প্রতি সাত থেকে ১০ দিনে একবার অজ্ঞান হয়ে যেতেন। শারীরিক অসুস্থতায় অফিসেও অনিয়মিত হয়ে পড়েন। বেতনও বন্ধ হয়ে যায়। সাত বছর চাকরি থাকা সত্ত্বেও কর্মস্থল থেকে অবসরোত্তর ছুটির (পিআরএল) আবেদনের জন্য তার ওপর চাপ বাড়তে থাকে। এ অবস্থায় দেশের বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। একপর্যায়ে জানতে পারেন তিনি হাইপারট্রপিক অবসট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি (এইচওসিএম) নামে হৃৎপিণ্ডের একটি বংশগত রোগে আক্রান্ত। চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রস্তুতি শুরু করেও অর্থাভাবে থেমে যেতে হয় তাকে। পরে তিনি জানতে পারেন সরকারিভাবেই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে (এনআইসিভিডি) এই রোগের চিকিৎসা হয়। ১১তম রোগী হিসাবে তিনি সেখানে ভর্তি হন। বুক না কেটে স্বল্প খরচে কৃত্রিমভাবে হার্ট অ্যাটাক করিয়ে এখন তার চিকিৎসার প্রস্তুতি চলছে। মঙ্গলবার এনআইসিভিডি’তে কাছে এসব তথ্য তুলে ধরেন এইচওসিএম রোগে আক্রান্ত নাজমুল হক মোল্লা। সূত্র জানায়, সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার কর্মকারের নেতৃত্বে এনআইসিভিডি’তে চলছে এইচওসিএম রোগের চিকিৎসা। অ্যালকোহল সেপ্টাল অ্যাব্লেশন পদ্ধতিতে সরকারিভাবে তিনিই প্রথম এ রোগের চিকিৎসা করছেন। মাত্র ৩০-৫০ হাজার টাকা খরচে ইতোমধ্যেই ১০ জন রোগী বিশ্বমানের এই অত্যাধুনিক চিকিৎসা পেয়েছেন। তাদের প্রত্যেকেই সুস্থ হয়ে উঠেছেন। অর্থাভাবে বিদেশে গিয়ে যারা এই রোগের চিকিৎসা করাতে পারেননি, তাদের অনেকেই এখন সরকারিভাবে ডা. প্রদীপের নেতৃত্বাধীন টিমের অধীনে চিকিৎসার অপেক্ষায় আছেন। এইচওসিএম রোগটির বিষয়ে চিকিৎসকরা জানান, এটি হৃদ্যন্ত্রের একটি বংশগত ও জন্মগত রোগ। এটি হৃৎপিণ্ডের মাংসপেশির অসুখ। হার্টের চারটি চেম্বার রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চেম্বার হলো বাম নিলয়। এই রোগে এই বাম নিলয়ের মাংসপেশি মোটা হয়ে যায়। মাংসপেশি মোটা হওয়ার কারণে হৃৎপিণ্ডের চাপ বেড়ে যায়। মূলত দুই নিলয়ের মাঝে অবস্থিত পার্টিশনে (বিভাজন) এই মোটা মাংসপেশি শরীরে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে এবং মারাত্মক অনিয়মিত হৃৎস্পন্দন তৈরি করে। এতে অনেক রোগী অজ্ঞান হয়ে যান। এই রোগীরা হাঁটতে গেলে হাঁপিয়ে যান, শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা বা বুক ধড়ফড় শুরু হয়। কিছু কিছু রোগী হাঁটতে গেলে অথবা দৌড়াতে গেলে অজ্ঞান হয়ে যেতে পারেন। ডা. প্রদীপ কুমার কর্মকার বলেন, এইচওসিএম রোগীর দুই ধরনের চিকিৎসা আছে। একটি বুক কেটে, আরেকটি বুক না কেটে ইন্টারভেনশনাল পদ্ধতিতে। বুক কাটা বা ওপেন হার্ট পদ্ধতিতে বুকের হাড় কাটতে হয়। এরপর হৃৎপিণ্ড থেকে মোটা হওয়া অতিরিক্ত মাংসপেশি কেটে নেওয়া হয়। বুক কেটে এই ধরনের চিকিৎসা খুবই ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল। বাংলাদেশে এই রোগের চিকিৎসা খুবই অপ্রতুল। বুক না কেটে ইন্টারভেনশনাল পদ্ধতিতে (অ্যালকোহল সেপ্টাল অ্যাব্লেশন পদ্ধতি) এই রোগের চিকিৎসা করা যায়। এই চিকিৎসা পদ্ধতিতে ক্যাথেটার সিস্টেমের মাধ্যমে হৃৎপিণ্ডে শতভাগ অ্যালকোহল দিয়ে ওই মোটা মাংসপেশিতে নিয়ন্ত্রিত হার্ট অ্যাটাক ঘটানো হয়। হার্ট অ্যাটাক ঘটিয়ে ওই মোটা মাংসপেশিকে পাতলা করা হয়। মাংসপেশি পাতলা হয়ে গেলে রক্ত চলাচল স্বাভাবিক হয় এবং রোগীর সমস্যা কমে যায়। এনআইসিভিডির এই সহযোগী অধ্যাপক আরও জানান, এইচওসিএম রোগটি সাধারণত প্রতি ৫০০ জনে একজনের হয়ে থাকে। তাই বিপুলসংখ্যক জনগোষ্ঠী এই ধরনের রোগে ভুগছেন। কেবল ঢাকায়ই এ রোগের আক্রান্তের সংখ্যা ২০ হাজার জনের বেশি। এটি মূলত একটি বংশগত রোগ। এই রেগে যিনি আক্রান্ত হন, তার ছেলে-মেয়ে ভাই-বোনরাও এতে আক্রান্ত হতে পারে। এজন্য ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষার মাধ্যমে এই রোগীদের শনাক্তকরণের আওতায় নিয়ে আসতে হবে। রোগী ঠিকমতো জানেনও না কোথায় চিকিৎসা নিতে হবে। এভাবে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় চিকিৎসায় ব্যর্থ হয়ে অনেক রোগী মারাও যান। অথচ এই ধরনের রোগ নির্ণয়ের জন্য ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাফিই যথেষ্ট। হৃদরোগ ইনস্টিটিউটে কথা হয় ডা. প্রদীপের অধীনে এইচওসিএম রোগের চিকিৎসা নেওয়া পঞ্চাশোর্ধ্ব সিভিল ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেনের সঙ্গে। তিনি জানান, ছোটবেলা থেকেই কঠিন কোনো কাজ করতে পারতেন না। দীর্ঘক্ষণ হাঁটলেই ক্লান্তিবোধ করতেন, হাঁপিয়ে উঠতেন। ২০১৪ সাল থেকে এই সমস্যা বাড়তে থাকে। গত বছর থেকে এই সমস্যা প্রকট হয়। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারছিলেন না। অনেক বেশি গরম লাগত। অনর্গল কথা বলতেও সমস্যা হচ্ছিল। এরপর দেশের বড় বড় হাসপাতালে যাই। কোথাও কার্যকর সমাধান না পেয়ে ভারত যাওয়ার পরিকল্পনা করি। জীবনে বেঁচে থাকার আশাও কমে যেতে থাকে। পরে দেশের একটি স্বনামধন্য বেসরকারি হাসপাতালের এক চিকিৎসকের মাধ্যমে ডা. প্রদীপের সন্ধান পাই। ২৫ আগস্ট হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হই। ৩০ আগস্ট আমাকে ওটিতে নেওয়া হয়। ৪০ মিনিটের মধ্যে চিকিৎসা হয়ে যায়। ৫ সেপ্টেম্বর আমাকে রিলিজ দেওয়া হয়। এখন আমি সম্পূর্ণ সুস্থ। এর আগে হৃদরোগ ইনস্টিটিউটে ডা. প্রদীপ কুমার কর্মকার বুক না কেটে ট্রান্সক্যাথেটার এওর্টিক ভাল্ব রিপ্লেসমেন্ট (টিএভিআর) পদ্ধতিতে ভাল্ব প্রতিস্থাপন করেছেন। দ্রুত সময়ে বাংলাদেশে রোবটিক এনজিওপ্লাস্টিক চালুর জন্য কাজ করছেন তিনি। যার মাধ্যমে একজন কার্ডিওলজিস্ট অপারেশন থিয়েটারে না থেকে দূর নিয়ন্ত্রিত ইন্টারনেটের মাধ্যমে নিখুঁতভাবে হার্টের রিং পরানো যাবে।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত

কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন।

পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২

ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়।

শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার।


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।